Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গকসুর ভিপি ইয়াসিন, জিএস রায়হান
    জাতীয়

    গকসুর ভিপি ইয়াসিন, জিএস রায়হান

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৬, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন মো. রায়হান খান। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন সামিউল হাসান শোভন।

    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এর আগে সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ৩টা পর্যন্ত ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    ভোট গণনা সরাসরি এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হলেও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু প্রার্থী। এবারের নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৩ জন প্রার্থী। মোট ভোটার ছিলেন ৪ হাজার ৭৬১ জন।

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণে প্রতিটি কেন্দ্রে একজন করে রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন। এ ছাড়া ৩৮ জন শিক্ষক পোলিং অফিসার ও সমসংখ্যক সহকারী পোলিং অফিসার ছিলেন। শৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল প্রায় ৩০০ পুলিশ সদস্য। পাশাপাশি কাজ করেছেন ডিজিএফআই, এনএসআই ও ডিবি কর্মকর্তারা।

    উল্লেখ্য, দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে ছাত্র সংসদ। ২০১৩ সালে প্রথমবার গকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৮ সালে গঠিত হয়েছিল তৃতীয় কার্যনির্বাহী সংসদ। তবে প্রশাসনিক জটিলতায় সেটি পূর্ণ মেয়াদ কাজ করতে পারেনি। ২০২০ সালের ডিসেম্বরে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হলে দীর্ঘ পাঁচ বছর কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এবার নির্বাচিত সংসদ হবে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ কার্যনির্বাহী সংসদ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article৩ সচিবকে অবসরে পাঠাল সরকার
    Next Article অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ: ইস্টার্ন ব্যাংকে মাসিক বেতন ৩১ হাজার

    Related Posts

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    মে ৩, ২০২৬

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫