প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে তারা নিজেদের রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও কাজ করবেন।

বুধবার (৪ মার্চ) প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে তার বর্তমান দায়িত্বের সঙ্গে কৃষি মন্ত্রণালয়-এর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ এখন থেকে তার দায়িত্বের পাশাপাশি শিল্প মন্ত্রণালয়-এর উপদেষ্টা হিসেবে কাজ করবেন।

প্রজ্ঞাপনটি জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এবং এটি অবিলম্বে কার্যকর হবে। সরকারের দাবি, প্রশাসনিক ও নীতি বাস্তবায়নে আরও সমন্বয় আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version