Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    মার্চ ২০, ২০২৬

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ক্রীড়া উপদেষ্টা আসিফ ও সাকিব আল হাসানের পাল্টাপাল্টি স্ট্যাটাসে তোলপাড়
    খেলা

    ক্রীড়া উপদেষ্টা আসিফ ও সাকিব আল হাসানের পাল্টাপাল্টি স্ট্যাটাসে তোলপাড়

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৯, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টাপাল্টি স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে তারা কেউ কারও নাম সরাসরি উল্লেখ না করলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্যে নেটদুনিয়ায় চলছে তুমুল আলোচনার ঝড়।

    রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন সাকিব আল হাসান। ছবিটিতে দেখা যায়, গণঅভ্যুত্থানের পর পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি আছেন। ছবির ক্যাপশনে সাকিব লেখেন- ‘শুভ জন্মদিন, আপা।’

    এর ঘণ্টাখানেক পর রাত ১০টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ফেসবুকে লেখেন-‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’

    তার এই স্ট্যাটাসে কাকে উদ্দেশ্য করা হয়েছে তা নিয়ে খুব বেশি রহস্য নেই—সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সহজেই সাকিবের দিকেই ইঙ্গিত খুঁজে পান।

    এরপর রাত ১১টা ২০ মিনিটে পাল্টা জবাব দেন সাকিব আল হাসান। নিজের ফেসবুকে তিনি লেখেন-‘যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরব হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’

    এমন পাল্টাপাল্টি স্ট্যাটাসে ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারীদের মধ্যেও তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমিশিগানে গির্জায় ভয়াবহ হামলা-অগ্নিসংযোগ, নিহত ৪
    Next Article সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন

    Related Posts

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    মার্চ ২০, ২০২৬

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫