Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ‘ক্রিকেটে ফিক্সিং বন্ধ করার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন’
    ক্রিকেট

    ‘ক্রিকেটে ফিক্সিং বন্ধ করার আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন’

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১, ২০২৫2 Mins Read
    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফাইল ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাঁর দাবি, বিসিবি নির্বাচনে চলছে ফিক্সিং। তাই ক্রিকেটে ফিক্সিং বন্ধ করার আগে নির্বাচনে ফিক্সিং রোধ করা জরুরি বলে মনে করেন তিনি।

    মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের তামিম বলেন, ‘আপনারা ক্রিকেট থেকে ফিক্সিং বন্ধের কথা বলেন। আগে নির্বাচনের ফিক্সিং বন্ধ করুন, এরপর ক্রিকেটের ফিক্সিং বন্ধ করেন। এটা কোনো নির্বাচন ছিল না। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এই নির্বাচন কালো দাগ হয়ে থাকবে। বিসিবি নির্বাচন ঘিরে যা ইচ্ছা তাই করা হচ্ছে। এটা কোনো সুন্দর প্রক্রিয়া হতে পারে না। যাঁরা বোর্ডে আছেন, তাঁরা চাইলে এভাবে নির্বাচন করতে পারেন, জিততেও পারেন। তবে ক্রিকেট আজ শতভাগ হেরে গেল।’

    আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন হওয়ার কথা। তার আগে আজ দুপুর ১২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা নির্ধারিত ছিল। শেষ সময়ের আগে সকাল ১০টার দিকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে বিসিবি অফিসে গিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন তামিম।

    তামিমের সঙ্গে আরও ১১ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাঁরা হলেন—সাঈদ ইব্রাহিম আহমেদ, মির হেলাল, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, সাব্বির আহমেদ রুবেল, মাসুদুজ্জামান, অসিফ রব্বানী, সৈয়দ বুরহান হোসেন পাপ্পু, সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর ও তৌহিদ তারেক।

    বিসিবি নির্বাচনকে ঘিরে সম্প্রতি একটি সরকারি গোষ্ঠীর হস্তক্ষেপের অভিযোগও তুলেছেন তামিম। যদিও যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়ন বহাল ছিল, তবে শেষ পর্যন্ত স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় দলের সাবেক এই ওপেনার।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদুর্গাপূজার চতুর্থ দিন আজ, দশমীতে বিসর্জনের মাধ্যমে বিদায় নেবেন দেবী
    Next Article আবহাওয়ার সতর্কবার্তা: তিন দিন সারাদেশে অতিভারী বৃষ্টির আভাস

    Related Posts

    টাইগারদের বড় হার, সমতায় বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

    মার্চ ১৪, ২০২৬

    পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জয়, নাহিদ-তামিমের ঝড়

    মার্চ ১১, ২০২৬

    নাহিদ রানার দাপটে পাকিস্তানের ইনিংস থামে ১১৪-তে

    মার্চ ১১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫