Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কারাগারে বিশেষ সুবিধা হারালেন দন্ডপ্রাপ্ত রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন
    আইন ও বিচার

    কারাগারে বিশেষ সুবিধা হারালেন দন্ডপ্রাপ্ত রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৯, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই অভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আর কারাগারে প্রথম শ্রেণির সুবিধা পাচ্ছেন না। রায় ঘোষণার পর তাকে গাজীপুরের বিশেষ কারাগারে রাখা হয়েছে এবং কারাবিধি অনুযায়ী তার ডিভিশন-১ সুবিধা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে।

    কারা কর্তৃপক্ষ জানায়, সাজা হলে প্রথম শ্রেণির ডিভিশন সুবিধা অব্যাহত থাকে না। বরং সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বন্দিকে ডিভিশন-২ শ্রেণিতে নামিয়ে আনা হয়। একই সঙ্গে তাকে সাধারণ কয়েদির পোশাক পরতে হয়।

    কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেন, ডিভিশন–১ পাওয়া কোনো বন্দি সাজাপ্রাপ্ত হলে নিয়ম অনুযায়ী তাকে ডিভিশন–২ তে স্থানান্তর করতে হয়। রায়ের পর পুনরায় ডিভিশন–১ সুবিধা প্রাপ্তির সুযোগ নেই। তিনি আরও জানান, সাবেক আইজিপি চাইলে ডিভিশন সুবিধা কার্যকর রাখার জন্য আবেদন করতে পারেন, তবে তা সম্পূর্ণভাবে সরকারের অনুমোদন সাপেক্ষ।

    কারা অধিদপ্তর সূত্র জানায়, বিচারাধীন অবস্থায় সামাজিক মর্যাদা ও সরকারি প্রোটোকলের ভিত্তিতে বন্দিদের ডিভিশন সুবিধা দেওয়া হয়। কারাবিধিতে তিন ধরনের ডিভিশন রয়েছে—ডিভিশন–১, ডিভিশন–২ এবং ডিভিশন–৩। ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের শীর্ষে থাকা সাবেক পদধারী ব্যক্তিরা প্রথম শ্রেণির বন্দি হিসেবে ডিভিশন–১ পেয়ে থাকেন। আবার বীরত্বসূচক খেতাবপ্রাপ্ত ব্যক্তি, সিআইপি, স্বাধীনতা বা একুশে পদকপ্রাপ্তদেরও একই সুবিধা দেওয়ার নিয়ম আছে।

    ডিভিশন-২ সাধারণত সেইসব বন্দিকে দেওয়া হয় যারা শিক্ষা, অভ্যাস ও সামাজিক অবস্থান বিবেচনায় উন্নত সুবিধার যোগ্য।

    সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সাবেক আইজিপি মামুনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে দেড়শ’র বেশি মামলা চলমান রয়েছে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরাতভর জিজ্ঞাসাবাদের পর সাংবাদিক সোহেলকে বাড়িতে পৌঁছে দিল ডিবি
    Next Article ইসির চূড়ান্ত নিবন্ধন পেল এনসিপি, আম-জনগন পার্টির নিবন্ধন স্থগিত

    Related Posts

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫