Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » কাতারের দোহায় হামলায় কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু
    আন্তর্জাতিক

    কাতারের দোহায় হামলায় কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ৩০, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতারের রাজধানী দোহায় হামলায় এক কাতারি নাগরিক নিহত হওয়ার ঘটনায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চেয়েছেন।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর যৌথভাবে ফোন করে কাতারের প্রধানমন্ত্রীর কাছে দুঃখ প্রকাশ করেন নেতানিয়াহু। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স ও কাতারভিত্তিক আলজাজিরা।

    হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, হামাসের নেতাদের লক্ষ্যবস্তু করার সময় কাতারে চালানো ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় এক কাতারি সেনা নিহত হন। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন নেতানিয়াহু। একই সঙ্গে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের হামলা আর চালানো হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি।

    কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতেও বলা হয়েছে, ফোনকলে হামলা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য ক্ষমা চান নেতানিয়াহু। নিহত কাতারি নাগরিক বদর আল-দোসারির পরিবারকে সান্ত্বনা জানান তিনি।

    এর আগে, গত ৯ সেপ্টেম্বর দোহায় হামলা চালায় ইসরায়েল। হামলায় হামাসের পাঁচ সদস্য ও কাতারের একজন নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। তবে লক্ষ্যবস্তুতে থাকা হামাসের শীর্ষ নেতারা বেঁচে যান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান
    Next Article চাঁদাবাজির মামলায় সাবেক সমন্বয়ক রাব্বিসহ ৫ জন কারাগারে

    Related Posts

    ইরানকে ‘অবিলম্বে’ হামলা থামাতে বললো ১২ মুসলিম দেশ

    মার্চ ১৯, ২০২৬

    ‘কঠিন প্রতিশোধ’: সৌদি-কাতার-আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫