Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ঐক্যমত কমিশন দায়মুক্তি পেতেই সুপারিশ দিয়েছে: সালাহউদ্দিন আহমেদ
    রাজনীতি

    ঐক্যমত কমিশন দায়মুক্তি পেতেই সুপারিশ দিয়েছে: সালাহউদ্দিন আহমেদ

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশন কেবল কিছু সুপারিশ দিয়ে দায়মুক্তি পেতে চাইছে। তিনি বলেন, ‘আমরা আশা করি উপদেষ্টা পরিষদ ও সরকার গভীর আলোচনা করবে এবং সাংবিধানিক ভিত্তি রয়েছে এমন পদ্ধতি গ্রহণ করবে।’

    মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    সালাহউদ্দিন আহমেদ জানান, আরপিওর ২০ ধারার উপধারায় দলীয় প্রতীকসহ কিছু বিধান নিয়ে তারা আলোচনা করেছেন। বেশ কিছু বিষয়ে সমঝোতা হলেও দলীয় প্রতীক ব্যবহারের বিষয়ে একমত হয়নি কমিশন। উদ্বেগ বিবেচনায় না আসায় এ বিষয়ে তারা চিঠি দিয়েছেন বলেও জানান তিনি।

    তিনি বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে রাজনৈতিক দলগুলোর নিজস্ব প্রতীক থাকার প্রয়োজন। আগের বিধান বহাল রাখার দাবি জানিয়েছি আমরা।’

    ঐক্যমত কমিশন প্রস্তাবিত সুপারিশের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, প্রস্তাবনার বাইরেও নতুন কিছু সংযোজন করা হয়েছে, যা কমিশনে আগে আলোচিত হয়নি। ‘জুলাই সনদে ২৭০ দিনের মধ্যে সংস্কার পরিষদ পাস না করলে স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন হয়ে যাবে-এটা হাস্যকর। পরীক্ষায় অটোপাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না,’ মন্তব্য করেন তিনি।

    বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এ প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশিশুদের টার্গেট করে বাজারে নকল চকোলেট, শিশুদের স্বাস্থ্যঝুঁকি: বিএসটিআই
    Next Article আ.লীগ ২০১৪ সালের পর দেউলিয়া হয়ে গেছে : মাহফুজ আলম

    Related Posts

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’: জামায়াতের বিবৃতি

    মার্চ ২০, ২০২৬

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫