Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » এস আলমের নাগরিকত্ব ত্যাগের সরকারি আদেশ স্থগিত হাইকোর্টে
    জাতীয়

    এস আলমের নাগরিকত্ব ত্যাগের সরকারি আদেশ স্থগিত হাইকোর্টে

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম ওরফে এস আলমের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ অনুমোদনের সরকারি মেমো স্থগিত করেছেন হাইকোর্ট। রোববার (১৬ নভেম্বর) এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজিউদ্দিন আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

    রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আবদুল কাইয়ূম ও আইনজীবী আবদুল্লাহ আলম মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান।

    ২০২০ সালের ১৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জারি করা এক মেমোতে জানানো হয়—সাইপ্রাসের নাগরিকত্ব গ্রহণের কারণে সাইফুল আলমের বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগের আবেদন সরকার মঞ্জুর করেছে। এর বৈধতা চ্যালেঞ্জ করে চলতি মাসে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষ থেকে রিটটি দায়ের হয়।

    জ্যেষ্ঠ আইনজীবী কাইয়ূম জানান, প্রতারণামূলক উদ্দেশ্যে এস আলম বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগ করেন। অভিযোগ রয়েছে, দেশের ব্যাংকিং খাত থেকে নেওয়া বিপুল অঙ্কের টাকা পরিশোধ না করার জন্য এবং ভবিষ্যতে বিদেশি নাগরিকত্বের জেরে সুরক্ষা পাওয়ার আশায় তিনি এ পদক্ষেপ নেন।

    তিনি আরও জানান, একদিকে তিনি আন্তর্জাতিক সালিশি আদালতে নিজেকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করছেন, অন্যদিকে দেশে বিভিন্ন ঋণসংক্রান্ত নথিতে নিজেকে এখনো বাংলাদেশি নাগরিক হিসেবে দেখানো হচ্ছে। ইসলামী ব্যাংকের কাছে তার পাওনা এক হাজার কোটি টাকারও বেশি বলে দাবি করা হয়।

    রুলে আদালত প্রশ্ন তুলেছেন-সিঙ্গাপুরে অবস্থানরত সাইফুল আলমকে কূটনৈতিক মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার এবং ব্যাংকের গ্রাহকদের অর্থ উদ্ধার করতে কেন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে না।

    আদেশ অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিকত্ব ত্যাগ অনুমোদনের মেমো স্থগিত থাকায় সাইফুল আলম এখনো বাংলাদেশের নাগরিক হিসেবেই বহাল থাকছেন।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহাজার বার ফাঁসি দিলেও হাসিনার জন্য কম হবে: মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ
    Next Article পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রস্তুত: উপদেষ্টা রিজওয়ানা

    Related Posts

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫