মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম কলেজ মিলনায়তনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তাসহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। এর আগে গত ৮ জুন এক সংবাদ সম্মেলনেও তিনি একই তারিখ উল্লেখ করেছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সব বোর্ডের খাতা আমরা র‌্যান্ডমভাবে যাচাই করে দেখবো, কোনোভাবে নম্বর কম বা বেশি দেওয়া হয়েছে কি না।’

এর আগে গত ২১ এপ্রিল দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে ২০ মে শেষ হয়। ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version