Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    আগস্ট ৫, ২০২৬

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    আগস্ট ৫, ২০২৬

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    আগস্ট ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » হজের জন্য তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া
    অন্যান্য

    হজের জন্য তিনটি সরকারি প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া

    By নিজস্ব প্রতিবেদকসেপ্টেম্বর ২৮, ২০২৫2 Mins Read
    সংগৃহী ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২০২৬ সালের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে। সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। বিমান ভাড়া কমানো ও অন্যান্য খরচের হ্রাসের মাধ্যমে এ বছর হজ পালনে খরচ কিছুটা কমেছে।

    রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা সংক্রান্ত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব তথ্য জানান।

    নতুন তিনটি প্যাকেজের বিবরণ:
    হজ প্যাকেজ-১ (বিশেষ): মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ ৭০০ মিটার দূরত্বে এবং মদিনায় সেন্ট্রাল এরিয়ায় আবাসন সুবিধা। একরুমে সর্বোচ্চ ৫ জনের আবাসন, মিনায় জোন-২, আরাফায় ‘ডি+’ সার্ভিসসহ খাবার। খরচ: ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা।

    হজ প্যাকেজ-২: মক্কায় ১.২ কিমি থেকে ১.৮ কিমি দূরত্বে এবং মদিনায় সেন্ট্রাল এরিয়ায় আবাসন। একরুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন, মিনায় জোন-২, আরাফায় ‘ডি’ সার্ভিসসহ খাবার। খরচ: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা।

    হজ প্যাকেজ-৩ (সাশ্রয়ী): মক্কায় আজিজিয়া এলাকায় এবং মদিনায় সেন্ট্রাল এরিয়ার বাইরে আবাসন। একরুমে সর্বোচ্চ ৬ জন, মিনায় জোন-৫, আরাফায় ‘ডি’ সার্ভিসসহ খাবার। খরচ: ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।

    প্যাকেজ-১ ও ২-এ নির্ধারিত অর্থের বিনিময়ে রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে। সৌদি আরবে অবস্থানকাল সাধারণত ৩৫-৪৭ দিন, শর্ট প্যাকেজে ২২-৩০ দিন।

    সরকারি মাধ্যমে বেসরকারি হজযাত্রীদের জন্য একটি প্যাকেজও নির্ধারণ করা হয়েছে, খরচ ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা। চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে ২০২৬ পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। প্রাথমিক নিবন্ধন ২৭ জুলাই শুরু হয়েছে এবং ১২ অক্টোবর শেষ হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে প্যাকেজ মূল্যের পুরো অর্থ জমা দিতে হবে। হজ চুক্তি ৯ নভেম্বর, বাড়িভাড়া ও পরিবহন চুক্তি ১ ফেব্রুয়ারি, এবং হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএনআরবিতে দুর্নীতি: সাবেক এমডিসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট
    Next Article কেওক্রাডং পাহাড় পর্যটকদের জন্য আপাতত বন্ধ

    Related Posts

    খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেপ্তার

    আগস্ট ৫, ২০২৬

    আ’লীগ মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল, অস্বীকারের উপায় নেই: আসিফ নজরুল

    আগস্ট ৫, ২০২৬

    গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগস্ট ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬