Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, যা জানাল বিদ্যুৎ বিভাগ

    আগস্ট ৪, ২০২৬

    গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন

    আগস্ট ৪, ২০২৬

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » উপদেষ্টার আগমন উপলক্ষে রোদে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ভোগান্তি, অসুস্থ দু’জন
    জাতীয়

    উপদেষ্টার আগমন উপলক্ষে রোদে দাঁড়িয়ে শিক্ষার্থীদের ভোগান্তি, অসুস্থ দু’জন

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ২৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের বাগবাড়ি চৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের আগমনকে কেন্দ্র করে প্রায় পৌনে এক ঘণ্টা রোদে দাঁড়িয়ে থাকতে হয় শিক্ষার্থীদের। এতে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

    রোববার (২৩ নভেম্বর) দুপুরে নবনির্মিত প্লে-গ্রাউন্ড উদ্বোধন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

    বিদ্যালয় সূত্রে জানা যায়, দুপুর ১টা ১০ মিনিট থেকে উপদেষ্টার আগমন নিশ্চিত হওয়ার অপেক্ষায় শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে রাখা হয়। প্রচণ্ড রোদে দাঁড়িয়ে থাকার কারণে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ পর আরেক শিক্ষার্থীও অসুস্থ হয়ে যায়। এতে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়।

    দুপুর ১টা ৫০ মিনিটে উপদেষ্টা বিদ্যালয়ে পৌঁছালে শিক্ষার্থীরা তাকে অভ্যর্থনা জানায়। এরপরও শিক্ষার্থীদের ২টা ৩৫ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়। তবে পরিস্থিতি উপলব্ধি করে উপদেষ্টা অনুষ্ঠান সংক্ষিপ্ত করেন।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার উদ্দিন ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করেন। তিনি জানান, সংশ্লিষ্ট দুই শিক্ষার্থী বর্তমানে সুস্থ রয়েছে।

    জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন বলেন, আগে থেকেই শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখা উচিত হয়নি। কর্তৃপক্ষ বিষয়টি খেয়াল করেনি। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে আরও সতর্ক থাকার আশ্বাস দেন তিনি।

    টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। অসুস্থ শিক্ষার্থীদের লাইনে দাঁড় না করানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে শিক্ষার্থীদের আরও পরে লাইনে দাঁড় করানো প্রয়োজন ছিল।

    অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হকসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: জাগো নিউজ

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসৌদি ও ইরাকে মৃদুু ভূমিকম্প , কোনো ক্ষয়ক্ষতির খবর নেই
    Next Article ফাইনালে সুপার ওভারে হার, রানার্স-আপ বাংলাদেশ ‘এ’ দল

    Related Posts

    অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, যা জানাল বিদ্যুৎ বিভাগ

    আগস্ট ৪, ২০২৬

    গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন

    আগস্ট ৪, ২০২৬

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, যা জানাল বিদ্যুৎ বিভাগ

    গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬