Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ দাবিতে নবম দিনের অবস্থান কর্মসূচি

    জুন ৯, ২০২৬

    ইরানের পর হামলা বন্ধের ঘোষণা ইসরায়েলেরও

    জুন ৯, ২০২৬

    বাজেটে কমতে পারে মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ-এসির দাম

    জুন ৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ দাবিতে নবম দিনের অবস্থান কর্মসূচি
    বিজনেস

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ দাবিতে নবম দিনের অবস্থান কর্মসূচি

    By adminজুন ৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান মো. খুরশীদ আলমের অপসারণ দাবিতে টানা নবম দিনের মতো কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। মঙ্গলবার (৯ জুন) রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন শতাধিক নারী-পুরুষ গ্রাহক।

    এর আগে টানা আট দিন মানববন্ধন কর্মসূচি পালন করলেও নবম দিনে এসে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া কর্মসূচিতে নারী গ্রাহকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যায়।

    অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহকরা অভিযোগ করেন, আর্থিক অনিয়ম ও বিভিন্ন বিতর্কের সঙ্গে জড়িত বলে অভিযোগ থাকা ব্যক্তিকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় তারা আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাদের দাবি, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে চেয়ারম্যান পদে একজন গ্রহণযোগ্য ও ইসলামী ব্যাংকিং বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দিতে হবে।

    একই সঙ্গে তারা ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুককে পুনর্বহালের দাবি জানান। এছাড়া এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচার এবং ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার দাবিও তোলেন আন্দোলনকারীরা।

    জানা গেছে, ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের মনোনীত স্বতন্ত্র পরিচালক ছিলেন। একই দিন রাতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

    আন্দোলনকারীদের অভিযোগ, এর আগে তাদের কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে এবং লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। এতে অন্তত ২৫ জন গ্রাহক আহত হয়েছেন বলে দাবি করেছে সচেতন গ্রাহক ফোরাম।

    তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইরানের পর হামলা বন্ধের ঘোষণা ইসরায়েলেরও

    Related Posts

    ইরানের পর হামলা বন্ধের ঘোষণা ইসরায়েলেরও

    জুন ৯, ২০২৬

    বাজেটে কমতে পারে মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ-এসির দাম

    জুন ৯, ২০২৬

    দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

    জুন ৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ দাবিতে নবম দিনের অবস্থান কর্মসূচি

    ইরানের পর হামলা বন্ধের ঘোষণা ইসরায়েলেরও

    বাজেটে কমতে পারে মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ-এসির দাম

    দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫