Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ দাবিতে নবম দিনের অবস্থান কর্মসূচি

    জুন ৯, ২০২৬

    ইরানের পর হামলা বন্ধের ঘোষণা ইসরায়েলেরও

    জুন ৯, ২০২৬

    বাজেটে কমতে পারে মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ-এসির দাম

    জুন ৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 9
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইরানের পর হামলা বন্ধের ঘোষণা ইসরায়েলেরও
    আন্তর্জাতিক

    ইরানের পর হামলা বন্ধের ঘোষণা ইসরায়েলেরও

    By adminজুন ৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা ও কূটনৈতিক চাপের পর সাময়িকভাবে হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল। তবে দুই পক্ষই সতর্ক অবস্থানে রয়েছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি।

    স্থানীয় সময় সোমবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তার দেশ আপাতত হামলা স্থগিত রেখেছে। তবে তিনি বলেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই শেষ হয়নি।

    এর কয়েক ঘণ্টা আগে ইরানের সশস্ত্র বাহিনীও জানায়, ইসরায়েলকে ‘বেদনাদায়ক জবাব’ দেওয়ার পর তারা সাময়িকভাবে সামরিক অভিযান বন্ধ করেছে। তবে ভবিষ্যতে ইসরায়েল লেবানন বা অন্য কোথাও নতুন হামলা চালালে আরও কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেয় তেহরান।

    সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলার পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে সোমবার ভোরে ইরানের অভ্যন্তরে একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল।

    ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলের হামলায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশহর শহরের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মাহশহরে ১৪ জন এবং রাজধানী তেহরানে একজন আহত হয়েছেন।

    এদিকে লেবাননের টায়ার শহরে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রেড ক্রসের চারজন উদ্ধারকর্মী রয়েছেন। এর জবাবে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বহর লক্ষ্য করে রকেট হামলা চালায়।

    সোমবার সকালে ইরান জেরুজালেম ও মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায়ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানা গেছে।

    সংঘাত বন্ধে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দুই দেশকে অবিলম্বে গোলাগুলি বন্ধের আহ্বান জানান এবং শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনা চলার কথা উল্লেখ করেন।

    মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে স্পষ্টভাবে জানিয়েছেন যে যুদ্ধ বন্ধ না হলে ইসরায়েলকে একাই পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে।

    অন্যদিকে ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, আত্মরক্ষার পূর্ণ অধিকার ইসরায়েলের রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী দেশটি সেই অধিকার প্রয়োগ করবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাজেটে কমতে পারে মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ-এসির দাম
    Next Article ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ দাবিতে নবম দিনের অবস্থান কর্মসূচি

    Related Posts

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ দাবিতে নবম দিনের অবস্থান কর্মসূচি

    জুন ৯, ২০২৬

    বাজেটে কমতে পারে মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ-এসির দাম

    জুন ৯, ২০২৬

    দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

    জুন ৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণ দাবিতে নবম দিনের অবস্থান কর্মসূচি

    ইরানের পর হামলা বন্ধের ঘোষণা ইসরায়েলেরও

    বাজেটে কমতে পারে মোবাইল, ল্যাপটপ, ফ্রিজ-এসির দাম

    দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫