Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    মার্চ ২০, ২০২৬

    দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

    মার্চ ২০, ২০২৬

    ইনডেক্স অ্যাগ্রোর ২ কোটি টাকার লেনদেনে অনিয়ম, তিন কর্মকর্তাকে জরিমানা

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ইয়াশ-তটিনীর ‘তোমার জন্য মন’ ওটিটিতে
    বিনোদন

    ইয়াশ-তটিনীর ‘তোমার জন্য মন’ ওটিটিতে

    By ম্যাংগো টিভিনভেম্বর ৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মফস্বলের দুই তরুণ-তরুণীর প্রেম, সম্পর্ক ও টানাপড়েনের গল্প নিয়ে আসছে নতুন ওয়েব কনটেন্ট ‘তোমার জন্য মন’। জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় এতে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।

    বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে চরকিতে দেখা যাবে এই ওয়েব ফিল্মটি।

    প্রকাশিত ট্রেইলারে দেখা যায়, বেড়াতে গিয়ে পিউর (তটিনী) সঙ্গে পরিচয় হয় রওনকের (ইয়াশ)। ধীরে ধীরে তাদের মধ্যে জন্ম নেয় ভালোবাসা। কিন্তু পরিবারকে জানাতে গেলে সামনে আসে রওনকের আসল পরিচয়, আর সেখান থেকেই শুরু হয় সম্পর্কের টানাপড়েন।

    নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘তোমার জন্য মন’ মূলত একটি ফিল-গুড রোমান্টিক গল্প। ‘বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়’ কিংবা ‘জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো’-এই দর্শনের ভিত্তিতেই গল্পটি নির্মাণ করেছি। মানুষের পরিচয়ের চেয়ে কাজই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ—এই ভাবনাই গল্পের মূল। তিনি আরও জানান, গল্পের শেষটা দর্শক সহজে অনুমান করতে পারবে না-শেষ হবে এক অপ্রত্যাশিত মোড়ে।

    পিউ চরিত্রে অভিনয় করা তানজিম সাইয়ারা তটিনী বলেন, গল্পের আবেগ ও বাঁকটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে। একজন আবেগপ্রবণ, সিদ্ধান্তহীন মেয়ের আত্মোপলব্ধির যাত্রা এখানে ফুটে উঠেছে।

    অন্যদিকে রওনক চরিত্রে ইয়াশ রোহান জানান, আমি এমন একজন মানুষের চরিত্রে অভিনয় করেছি, যে নিজের নাম নয়, নিজের কর্ম দিয়েই পরিচিত হতে চায়।

    এই ওয়েব কনটেন্টে আরও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, এবং অতিথি চরিত্রে সালাহউদ্দিন লাভলু। গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শিহাব শাহীন। শুটিং হয়েছে যশোর ও কক্সবাজারে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাজারে এসেছে প্লে ১০ স্মার্টফোন, দামও কম
    Next Article ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, একদিনে নতুন রোগী ১১০১

    Related Posts

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    মার্চ ২০, ২০২৬

    দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

    মার্চ ২০, ২০২৬

    ইনডেক্স অ্যাগ্রোর ২ কোটি টাকার লেনদেনে অনিয়ম, তিন কর্মকর্তাকে জরিমানা

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

    ইনডেক্স অ্যাগ্রোর ২ কোটি টাকার লেনদেনে অনিয়ম, তিন কর্মকর্তাকে জরিমানা

    ইরানে অভিযান বিশ্বকে রক্ষার জন্যই: নেতানিয়াহু

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫