Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, May 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আবারও বাড়তে পারে ভোজ্যতেলের দাম, প্রস্তাব ব্যবসায়ীদের
    বিজনেস

    আবারও বাড়তে পারে ভোজ্যতেলের দাম, প্রস্তাব ব্যবসায়ীদের

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ১৮, ২০২৫1 Min Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির অজুহাত দেখিয়ে আবারও সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর প্রস্তাব করেছে ভোজ্যতেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। তারা প্রতি লিটার তেলের দাম ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

    রোববার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

    বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম টনপ্রতি ১ হাজার ২০০ ডলার ছুঁয়েছে, যা গত কয়েক সপ্তাহে ১৮-২০ শতাংশ বেড়েছে। পাম অয়েলের দামেও একই ধরনের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

    তবে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলেন, ব্যবসায়ীরা দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছেন, সেটা আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেশি। বিষয়টি আমরা পর্যালোচনা করছি। এরপর বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

    এর আগে চলতি বছরের ১২ আগস্ট পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে সয়াবিন তেলের দাম তখনও অপরিবর্তিত থেকে ১৮৯ টাকা রাখা হয়। গত ১৩ এপ্রিল নির্ধারিত দাম ছিল সয়াবিন ১৮৯ টাকা ও পাম অয়েল ১৬৯ টাকা।

    এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ১৫ সেপ্টেম্বর থেকে সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টার তেল আমদানিতে এক শতাংশ উৎসে কর আরোপ করেছে। ব্যবসায়ীদের দাবি, এ করও বাজারে তেলের দামে প্রভাব ফেলছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঅমর একুশে বইমেলা ২০২৬ শুরু ১৭ ডিসেম্বর
    Next Article আফগানিস্তানের বিদায়, সুপার ফোরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার

    মে ১, ২০২৬

    সয়াবিন তেলের দাম আবার বাড়ল

    এপ্রিল ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫