Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » আই হ্যাভ আ প্ল্যান: গণসংবর্ধনায় তারেক রহমান
    জাতীয়

    আই হ্যাভ আ প্ল্যান: গণসংবর্ধনায় তারেক রহমান

    By নিজস্ব প্রতিবেদকডিসেম্বর ২৫, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ ও দেশের জনগণকে ঘিরে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’—বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে নিয়ে বিএনপি এবং আমার পরিকল্পনা আছে।

    বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

    তারেক রহমান বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত উক্তি ‘আই হ্যাভ আ ড্রিম’ অনুসরণ করে তিনি বলতে চান-‘আই হ্যাভ আ প্ল্যান’। এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, উন্নয়ন এবং জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য।

    তিনি বলেন, নারী-পুরুষ, ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি। এ জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক রাখতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

    তারেক রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হতে দেওয়া যাবে না। এই পরিকল্পনা বাস্তবায়নে দেশের প্রতিটি মানুষের সহযোগিতা প্রয়োজন।’

    বক্তব্যে তিনি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনে নিহতদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। ১৯৭১ সালের শহীদদের পাশাপাশি বিগত ১৫ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুম-খুন ও নির্যাতনের শিকারদের কথাও উল্লেখ করেন তিনি। ২০২৪ সালের আন্দোলনে তরুণ প্রজন্মের আত্মত্যাগের বিষয়টিও তুলে ধরেন।

    সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, ওসমান হাদি গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে লড়াই করেছিলেন এবং তিনি শহীদ হয়েছেন। তিনি বলেন, ‘যদি শহীদদের রক্তের ঋণ শোধ করতে হয়, তাহলে আমাদের প্রত্যাশিত সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে-যেখানে গণতন্ত্র, অর্থনৈতিক অধিকার ও শান্তি প্রতিষ্ঠিত হবে।’

    এ সময় তারেক রহমান দেশি-বিদেশি বিভিন্ন আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। বিশেষ করে তরুণ প্রজন্মকে ধৈর্য ধারণ করে দেশ গঠনের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

    বক্তব্যের শেষাংশে তিনি বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো উসকানির মুখে ধৈর্য হারানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা দেশে শান্তি চাই।’

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহাদি হত্যা মামলায় ফয়সালের স্ত্রী, বান্ধবী ও শ্যালকের দায় স্বীকার
    Next Article ১ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

    Related Posts

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬