Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অপরাধ নিয়ন্ত্রণে সিম ব্যবহারে কড়াকড়ি: জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয়

    অপরাধ নিয়ন্ত্রণে সিম ব্যবহারে কড়াকড়ি: জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে এক ব্যক্তির নামে অনুমোদিত মোবাইল ফোনের সিমকার্ডের সংখ্যা কমানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে সিমকার্ড ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে এক ব্যক্তির নামে ১০টি সিম নিবন্ধন করা যায়; তা কমিয়ে ৫ বা ৭টিতে আনা হবে। পরবর্তীতে এই সংখ্যা ২টিতে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে।

    রবিবার (২৬ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেক অপরাধে অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার হয়। নির্বাচন ঘিরে যেন কেউ অপরাধমূলক কাজে সিমকার্ড ব্যবহার করতে না পারে, সেজন্যই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।’

    তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো নিজেরা ঐক্যবদ্ধ হলে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহজ হবে। নির্বাচনের সময় সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। আগে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল, এখনও রয়েছে।’

    সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অনেক তথ্য বিভ্রান্তিকর বলে মন্তব্য করে তিনি বলেন, ‘গণমাধ্যমের তথ্য সাধারণত সঠিক থাকে।’

    বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অভিযান পরিচালনা, মাদক দমন এবং সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

    নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন আরও সুন্দরভাবে সম্পন্ন হবে।’ তিনি জানান, রাঙ্গুনিয়া ও রাউজান এলাকায় অপরাধ প্রবণতা আগের চেয়ে কমেছে।

    পদায়ন ও নিয়োগে অনিয়ম হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পদায়নের ক্ষেত্রে কোনো অনিয়ম নেই। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনভেম্বরে শেষ হবে উপদেষ্টা পরিষদের কার্যক্রম: তথ্য উপদেষ্টা
    Next Article যারা একাধিকবার বিয়ে করেন, তারা অতীত নিয়ে গর্ব করেন না: শবনম ফারিয়া

    Related Posts

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুজনের অবস্থা আশঙ্কাজনক

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫