Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অক্টোবরে সড়কে ৪৪১ জনের প্রাণহানি, মোটরসাইকেলেই নিহত ১৩৭
    জাতীয়

    অক্টোবরে সড়কে ৪৪১ জনের প্রাণহানি, মোটরসাইকেলেই নিহত ১৩৭

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৯, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলতি বছরের অক্টোবর মাসে দেশে ৪৮৬টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৪১ জন এবং আহত হয়েছেন ১ হাজার ১২৮ জন। নিহতদের মধ্যে ৫৭ নারী ও ৬৩ শিশু রয়েছে। বুধবার (১৯ নভেম্বর) রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।

    প্রতিবেদনে বলা হয়, গত সেপ্টেম্বর মাসে প্রতিদিন গড়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩ দশমিক ৯ জন, আর অক্টোবরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দৈনিক ১৪ দশমিক ৭ জনে। এই হিসাবে অক্টোবর মাসে প্রাণহানি বেড়েছে ৫ দশমিক ৭৫ শতাংশ।

    সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ১৯২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৩৭ জন, যা মোট নিহতের ৩১ দশমিক ৬ শতাংশ। দুর্ঘটনার হার ৩৯ দশমিক ৫০ শতাংশ। একই সময় পথচারী নিহত হয়েছেন ৯৮ জন এবং চালক–সহকারী নিহত হয়েছেন ৬২ জন।

    রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যে আরও জানা যায়, অক্টোবর মাসে ৯টি নৌ-দুর্ঘটনায় ১১ জন নিহত ও চারজন নিখোঁজ এবং ৪৬টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ৪৩ জন নিহত ও ১২ জন আহত হন।

    সড়ক দুর্ঘটনার ভৌগোলিক বিশ্লেষণে বলা হয়, জাতীয় মহাসড়কে ১৬৬টি, আঞ্চলিক সড়কে ১৪৮টি, গ্রামীণ সড়কে ৮১টি, শহরের সড়কে ৮৭টি এবং অন্যান্য স্থানে চারটি দুর্ঘটনা ঘটে। বিভাগওয়ারী হিসেবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১২১টি দুর্ঘটনায় ১১২ জন নিহত হয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে কম ২৬টি দুর্ঘটনায় ২৪ জনের প্রাণহানি ঘটে।

    রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণে বলা হয়, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অধিকাংশ দুর্ঘটনা ঘটছে। এ অবস্থায় প্রযুক্তিভিত্তিক নজরদারি বৃদ্ধি এবং চালকদের মোটিভেশনাল প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি পথচারীদের সচেতনতা বাড়াতে সরকারি উদ্যোগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর তাগিদ দিয়েছে সংস্থাটি।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঅবৈধ অর্থে শেয়ার কেনা: সাবেক ভূমিমন্ত্রী জাবেদ-রনি দম্পতির সাড়ে চার কোটি শেয়ার জব্দ
    Next Article অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কি না: বিভ্রান্তি দূর করলেন ফয়েজ তৈয়্যব

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬