Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

    আগস্ট ৫, ২০২৬

    খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেপ্তার

    আগস্ট ৫, ২০২৬

    ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

    আগস্ট ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ২০২৬ ফুটবল বিশ্বকাপ: প্রথম ধাপে বিক্রি হলো ১০ লাখের বেশি টিকিট
    খেলা

    ২০২৬ ফুটবল বিশ্বকাপ: প্রথম ধাপে বিক্রি হলো ১০ লাখের বেশি টিকিট

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ১৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী বছরের ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে বিশ্বজুড়ে দর্শকদের আগ্রহ আকাশছোঁয়া। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, প্রথম ধাপে বিক্রি হয়েছে ১০ লাখেরও বেশি টিকিট। অক্টোবরের শুরুতে টিকিট বিক্রি শুরু হওয়ার পর এটি ছিল ফিফার প্রথম আনুষ্ঠানিক আপডেট।

    সবচেয়ে বেশি টিকিট কিনেছেন আয়োজক তিন দেশের দর্শক-যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফিফা জানায়, এ পর্যন্ত ২১২টি দেশ ও অঞ্চলের সমর্থক টিকিট ক্রয় করেছেন, যদিও এখন পর্যন্ত ৪৮ দলের মধ্যে মাত্র ২৮টি দল নিশ্চিত হয়েছে।

    টিকিট ক্রয়ে শীর্ষ দশে পরের স্থানগুলোতে রয়েছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।

    ২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। ফিফা এখনও নির্দিষ্ট কোনো ম্যাচ বা ভেন্যুভিত্তিক বিক্রির তথ্য প্রকাশ করেনি।

    প্রথম ধাপে ৪৫ লাখ আবেদনকারীর মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকদের কাছে টিকিট বিক্রি করা হয়। দ্বিতীয় ধাপের লটারির আবেদন শুরু হবে আগামী ২৭ অক্টোবর থেকে।

    এই ধাপে দর্শকরা ১০৪টি ম্যাচের একক টিকিট, দলভিত্তিক প্যাকেজ বা নির্দিষ্ট ভেন্যুর টিকিট কিনতে পারবেন। পুরো আসরে প্রায় ৭১ লাখ আসন থাকবে, যা ছড়িয়ে থাকবে উত্তর আমেরিকার ১৬টি ভেন্যুতে।

    সবচেয়ে কম দামের টিকিট ছিল ৬০ ডলার, যা অন্তত ৪০টি ম্যাচে প্রযোজ্য। তবে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ছিল ৫৬০ থেকে ২,৭৩৫ ডলার পর্যন্ত।

    দর্শকরা টিকিট কিনতে পারবেন চারটি ক্যাটাগরিতে-ক্যাটাগরি–১ সবচেয়ে ভালো আসন এবং ক্যাটাগরি-৪ স্টেডিয়ামের উপরের অংশে। এছাড়া প্রথমবারের মতো ফিফা ব্যবহার করছে ‘ডায়নামিক প্রাইসিং সিস্টেম’, যার ফলে সময়ের সঙ্গে টিকিটের দাম পরিবর্তিত হতে পারে।

    দ্বিতীয় ধাপের লটারির বিজয়ীরা টিকিট কিনতে পারবেন নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। আর চূড়ান্ত ড্রয়ের পর ৫ ডিসেম্বর থেকে শুরু হবে তৃতীয় ধাপের বিক্রি, যাকে ফিফা বলছে ‘র‌্যান্ডম সিলেকশন ড্র’।

    টুর্নামেন্টের সময় ঘনিয়ে এলে টিকিট বিক্রি হবে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে। পাশাপাশি অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মের মাধ্যমেও দর্শকরা টিকিট কেনাবেচা করতে পারবেন বলে জানিয়েছে ফিফা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবেষ্টনী ভেঙে সংসদ ভবনে ‘জুলাই যোদ্ধারা’
    Next Article মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র: জুলাই যোদ্ধা ও পুলিশের সংঘর্ষে উত্তেজনা

    Related Posts

    সাব্বিরকে নিয়ে মালয়েশিয়া সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বিসিবির

    আগস্ট ৪, ২০২৬

    অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ দল, আড়াই দশক পর টেস্ট চ্যালেঞ্জ

    আগস্ট ১, ২০২৬

    চাপের মুখে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা থেকে সরে দাঁড়াল ফিফা

    আগস্ট ১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

    খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেপ্তার

    ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

    স্টার্টআপ বাংলাদেশের প্রথম সফল এক্সিট, মাইলফলক গড়ল পালসটেক

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬