Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ১ ডিসেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, ফিরছে রাতযাপনের সুযোগ
    জাতীয়

    ১ ডিসেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, ফিরছে রাতযাপনের সুযোগ

    By ম্যাংগো টিভিনভেম্বর ২২, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দীর্ঘ বিরতির পর আগামী ১ ডিসেম্বর থেকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটকদের প্রবেশ আবারও চালু হচ্ছে। এবার থেকে ভ্রমণকারীরা দ্বীপে রাতযাপনের সুযোগও পাবেন, যা পর্যটকদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে প্রতিদিন সকাল ৭টায় জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হবে। পরদিন বেলা ৩টায় দ্বীপ থেকে ফেরত আসবে। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে ভ্রমণের অনুমতি পাবেন। টানা দুই মাসের ভ্রমণ মৌসুমে সাতটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

    গত ১ নভেম্বর সেন্টমার্টিন পর্যটকদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হলেও রাতযাপনের অনুমতি না থাকায় ভ্রমণ কার্যত শুরু হয়নি। সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জানান, ডিসেম্বর থেকে রাত্রিযাপনের সুবিধা মিলতে শুরু করায় পর্যটকদের আগ্রহ দ্রুত বাড়ছে।

    পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহবুব পাশা বলেন, পর্যটক পরিবহণে কঠোর নজরদারি থাকবে। ভ্রমণের টিকিট বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনলাইন পোর্টাল থেকে সংগ্রহ করতে হবে, যেখানে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকবে।

    সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সেন্টমার্টিন ভ্রমণে পরিবেশ সুরক্ষার বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক। দ্বীপের নাজুক প্রকৃতিকে রক্ষা করে টেকসই পর্যটন নিশ্চিত করতেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরাজধানীতে ভূমিকম্পে নিহত-আহতদের পরিবারের পাশে জামায়াতে ইসলামী
    Next Article ফিকশন বিভাগে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন রাহিতুল ইসলাম

    Related Posts

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    মে ৩, ২০২৬

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫