Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    জুন ২৪, ২০২৬

    হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩ রোগী

    জুন ২৪, ২০২৬

    চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

    জুন ২৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ১৭ বছরে ভারত কিছু দেয়নি, বরং নিয়ে গেছে: মির্জা ফখরুল
    জাতীয়

    ১৭ বছরে ভারত কিছু দেয়নি, বরং নিয়ে গেছে: মির্জা ফখরুল

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৫, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের ১৭ বছরের শাসনামলে ভারত বাংলাদেশের জন্য কোনো ইতিবাচক উদ্যোগ নেয়নি; বরং নানা ক্ষেত্রে সুবিধা নিয়েছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের সহায়তা করেছিল। সে হিসাবে তাদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা দিয়েছে কিছুই না, বরং নিয়ে গেছে অনেক।

    তিনি বলেন, আমরা বিগত দিনে দেখেছি, তৎকালীন মন্ত্রী-এমপিরা ভারতে গিয়ে দেন দরবার করেছে। কিন্তু দেশের জন্য কেউ ভাবেনি। যে সরকারই আসুক, দেশের জন্য কাজ করতে হবে। দেশের স্বার্থ সবার আগে দেখতে হবে।

    শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা সেতুর রাবার ড্যাম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

    তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সীমান্ত হত্যা বন্ধ, ন্যায্য পানির হিস্যা আদায় এবং পার্শ্ববর্তী দেশের দাদাগিরির অবসানে অগ্রাধিকার দেওয়া হবে।

    এর আগে সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপিনেতা ও সাবেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটা দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। দলে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিভাজন সৃষ্টি করা যাবে না। আরেকটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে, এদের দ্বারা দেশের পরিবর্তন বা রাষ্ট্রের শৃঙ্খলা পুনরুদ্ধার সম্ভব নয়।

    সমাবেশে প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের অবদান স্মরণ করে মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আসনে এবার আমিনুল হকের ভাই শরিফ উদ্দিনকে মনোনয়ন দিয়েছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে তার পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

    এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আমিনুল হকের ভাই ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলেরর নেতাকর্মীরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহ্যানিট্রাপ-ব্ল্যাকমেইল-হত্যা: পরিকল্পনার নেপথ্যে জরেজুল ও প্রেমিকা শামীমা
    Next Article হিরো আলম গ্রেপ্তার

    Related Posts

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    জুন ২৪, ২০২৬

    হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩ রোগী

    জুন ২৪, ২০২৬

    অনলাইন জুয়া ফৌজদারি অপরাধ, সর্বোচ্চ ২ বছরের জেল: অর্থমন্ত্রী

    জুন ২৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

    হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩ রোগী

    চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

    ব্রাজিলের সামনে জয়-ড্র, স্কটল্যান্ডের সামনে ‘করো না হয় মরো’ সমীকরণ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬