Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    জুন ১৮, ২০২৬

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    জুন ১৮, ২০২৬

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » হাসিনা মামলার রায়ের দিন নির্ধারণ হতে পারে বৃহস্পতিবার
    আইন ও বিচার

    হাসিনা মামলার রায়ের দিন নির্ধারণ হতে পারে বৃহস্পতিবার

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই মাসের গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে রায়ের দিন আগামীকাল বৃহস্পতিবার(২৩ অক্টোবর) নির্ধারিত হতে পারে।

    বুধবার (২২ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রসিকিউটর মিজানুল ইসলাম এ তথ্য জানান।

    তিনি বলেন, আজ পলাতক দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা এবং রাজসাক্ষী আসামি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে ডিফেন্স আইনজীবী যুক্তি উপস্থাপন শেষ করেছেন। প্রসিকিউশনও আংশিক জবাব দিয়েছে। আগামীকাল চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য রাখবেন, এরপর রায়ের তারিখ ঘোষণা করা হবে।

    বিকেল সোয়া তিনটার দিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন আসামিপক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন। তিন দিন ধরে চলা যুক্তিতর্কে তিনি তার মক্কেলদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন জানান। এ সময় সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাংবাদিক মাহমুদুর রহমান ও এনসিপি নেতা নাহিদ ইসলামের সাক্ষ্যকে চ্যালেঞ্জ করেন তিনি।

    পরে রাজসাক্ষী মামুনের পক্ষে বক্তব্য রাখেন তার আইনজীবী যায়েদ বিন আমজাদ।

    প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিম ও সুলতান মাহমুদ।

    এর আগে, গত ১৬ অক্টোবর পাঁচ দিন ধরে যুক্তি উপস্থাপন শেষে প্রসিকিউশন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি দাবি করে। একইসঙ্গে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ায় মামুনের বিষয়ে সিদ্ধান্ত আদালতের ওপর ছেড়ে দেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম।

    এই মামলায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। তদন্ত প্রতিবেদনের মোট পৃষ্ঠাসংখ্যা ৮,৭৪৭, যার মধ্যে তথ্যসূত্র ২,০১৮ পৃষ্ঠা, দালিলিক প্রমাণ ৪,০০৫ পৃষ্ঠা এবং শহীদদের তালিকার বিবরণ ২,৭২৪ পৃষ্ঠা। মামলায় সাক্ষী করা হয়েছে মোট ৮১ জনকে। গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে তিনজনের বিচার শুরুর নির্দেশ দেয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleতত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ দেখছি: ইসি আনোয়ারুল
    Next Article ‘ফেব্রুয়ারির নির্বাচনে উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার’

    Related Posts

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    জুন ১৮, ২০২৬

    তিন মামলায় হাইকোর্টে জামিন পেলেন মমতাজ বেগম

    জুন ১৫, ২০২৬

    নতুন প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখানো হলো তৌহিদ আফ্রিদিকে

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬