Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, May 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সিএমএসএমই খাতের অগ্রযাত্রা বাঁধা দেন ঋণ, দক্ষতা ও প্রযুক্তির ঘাটতি
    বিজনেস

    সিএমএসএমই খাতের অগ্রযাত্রা বাঁধা দেন ঋণ, দক্ষতা ও প্রযুক্তির ঘাটতি

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ৩০, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প (সিএমএসএমই) খাতের অগ্রগতি মূলত ঋণ সহায়তার অভাব, সমন্বয়হীনতা, দক্ষ জনশক্তির ঘাটতি ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার কারণে সীমিত বলে মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

    সোমবার (২৯ সেপ্টেম্বর) ডিসিসিআই মিলনায়তনে ‘সিএমএসএমই খাতের ব্র্যান্ডিং ও বিপণন চ্যালেঞ্জ : রপ্তানির সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এসব মতামত উঠে আসে। সভায় প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, দেশের শিল্পখাতের প্রায় ৯০ শতাংশ সিএমএসএমই, যেখানে ১ কোটি ১৮ লাখ মানুষ কর্মরত। জিডিপিতে অবদান থাকলেও শ্রীলঙ্কা, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় খাতের অবদান প্রায় ৫০ শতাংশ।

    ডিসিসিআই সভাপতি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কারোপে বিশেষ করে তৈরি পোশাক খাতে উৎপাদন খরচ বাড়বে। সেক্ষেত্রে উদ্যোক্তাদের খরচ হ্রাস, উদ্ভাবন ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে হবে।

    প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান বলেন, নিজেদের বৈশ্বিক ব্র্যান্ড না থাকায় রপ্তানি কাঙ্ক্ষিত মাত্রায় বৃদ্ধি পাচ্ছে না। তিনি পণ্যের মান, মেধাস্বত্ব এবং আন্তর্জাতিক আস্থার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ।
    সাইফুল ইসলাম বলেন, আকর্ষণীয় প্যাকেজিং ও আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে পণ্যের অন্তর্ভুক্তি বাড়ানো জরুরি। আরিফ জানান, শিগগিরই রপ্তানি ইকো-সিস্টেম ও সিএমএসএমই হেল্প ডেস্ক চালু হবে। তিনি দেশে ইতিবাচক ব্র্যান্ডিংয়ের পাশাপাশি ভোক্তাদের অভিরুচি ও আগ্রহও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

    আলোচনায় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিপিজিএমইএ সভাপতি শামীম আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. রাজ্জাকুল ইসলাম, ক্রিয়েশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল করিম মুন্না, বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম পিন্টু ও হাত বাক্স-এর সিইও মো. শাফাত কাদের অংশ নেন।

    বক্তারা পণ্যের সনদ ও কমপ্লায়েন্স সার্টিফিকেশন, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার, সরকার-বেসরকারি সমন্বয়, আন্তর্জাতিক বাজারে ক্লাস্টার উন্নয়ন এবং ব্র্যান্ডিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঅসহায় অবস্থায় ফকিরার এফডিসিতে উপস্থিতি, অঝোরে কাঁদলেন
    Next Article দুর্গাপূজা উপলক্ষে চার দিন বন্ধ থাকবে ব্যাংক ও পুঁজিবাজার

    Related Posts

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    মে ৫, ২০২৬

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    মে ৫, ২০২৬

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    মে ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    শাপলা চত্বরের ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মামুনুল হক

    ইরানকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

    দুবাইয়ে মারা গেছেন সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫