Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    জুন ১৮, ২০২৬

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    জুন ১৮, ২০২৬

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপ ফিচারসহ গ্যালাক্সি এ০৭ উন্মোচন করল স্যামসাং
    বিজ্ঞান ও প্রযুক্তি

    সাশ্রয়ী দামে ফ্ল্যাগশিপ ফিচারসহ গ্যালাক্সি এ০৭ উন্মোচন করল স্যামসাং

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৯, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশে গ্যালাক্সি এ সিরিজের নতুন সংযোজন গ্যালাক্সি এ০৭ উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ। সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপ ফিচার সমৃদ্ধ এ স্মার্টফোনটি দেশের মিডরেঞ্জ মার্কেটে নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

    নতুন গ্যালাক্সি এ০৭ তিনটি সংস্করণে পাওয়া যাবে-৪ জিবি র‌্যাম ও ৬৪/১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ব্যবহারকারীদের পছন্দের কথা মাথায় রেখে ফোনটি বাজারে এনেছে তিনটি রঙে—সবুজ, কালো ও হালকা বেগুনি।

    ৬.৭ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট ব্যবহারকারীদের জন্য গেমিং, ভিডিও দেখা ও অ্যাপ ব্যবহারে দেবে স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা। এছাড়া স্যামসাং নক্স ভল্ট সিকিউরিটি সিস্টেম ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যার উভয় দিক থেকেই নিশ্চিত করছে উন্নত সুরক্ষা, ফলে তথ্য বেহাত হওয়ার আশঙ্কা থাকবে না।

    ফটোগ্রাফিপ্রেমীদের জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রু ডুয়াল মেইন ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এতে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত ছবি তোলার পাশাপাশি ভিডিও কলিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে সহজে কনটেন্ট তৈরি করা যাবে।

    স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স ডিভিশনের বাংলাদেশ ব্রাঞ্চের হেড অব প্রোডাক্ট অ্যান্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফিন বলেন, সবার জন্য উদ্ভাবনী স্মার্ট সেবা সহজলভ্য করতে আমরা অঙ্গীকারবদ্ধ। গ্যালাক্সি এ০৭ আমাদের সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট, প্রিমিয়াম ডিজাইন, উন্নত ক্যামেরা ও নির্ভরযোগ্য সুরক্ষা ফিচারসহ এটি তরুণ প্রজন্মের জন্য আদর্শ একটি ডিভাইস হবে।’

    স্যামসাং জানায়, গ্যালাক্সি এ০৭ স্মার্টফোনটির বাজারমূল্য শুরু হয়েছে ১৩ হাজার ৯৯৯ টাকা থেকে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleহামাস-ইসরায়েল সংলাপকে স্বাগত জানাল বাংলাদেশ
    Next Article সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের তিন ব্যাংক হিসাব জব্দের আদেশ

    Related Posts

    দেশীয় শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী

    জুন ১৬, ২০২৬

    অ্যামাজন-আলি এক্সপ্রেসে পণ্য বিক্রি করতে পারবে দেশি উদ্যোক্তারা

    জুন ১৬, ২০২৬

    ফিফা বিশ্বকাপের উন্মাদনায় লেনোভোর বিশেষ এডিশন ল্যাপটপ বাজারে

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইকরার মৃত্যু মামলা: আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী

    শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬