Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সাবেক এসএসএফ মহাপরিচালকের কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান
    জাতীয়

    সাবেক এসএসএফ মহাপরিচালকের কাছে দুঃখ প্রকাশ করলেন তারেক রহমান

    By ম্যাংগো টিভিডিসেম্বর ১০, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) ফাতেমী রুমির কাছে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

    সভায় বিভিন্ন বাহিনীর মোট ১০১ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।

    ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বলেন, ‘আমি স্ক্রিনে একজনকে খুঁজছিলাম, এটা একটু ব্যক্তিগত ব্যাপার হলেও উল্লেখ করতে চাই। রুমি সাহেব, নিশ্চয়ই মনে আছে একবার পুরান ঢাকা থেকে আমিনবাজার পর্যন্ত একটি মিছিল হয়েছিল। তখন অনেক ভিড়ের মধ্যে আপনাকে আমি কিছু বলেছিলাম এবং আপনার সঙ্গে একটু রুঢ় ব্যবহার করে ফেলেছিলাম। সেই ঘটনার জন্য আমি দুঃখিত। বহুদিন ধরে আপনাকে সরাসরি বলতে চেয়েছি কিন্তু সুযোগ পাইনি। আজকে সেই সুযোগ পাওয়ায় দুঃখ প্রকাশ করছি।’

    এ সময় উপস্থিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সশস্ত্র বাহিনীর সম্পর্ক সবসময়ই সৌহার্দ্যপূর্ণ ছিল। অসুস্থতার আগেও শেষবারের মতো সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে খালেদা জিয়া শারীরিক দুর্বলতা সত্ত্বেও গিয়েছিলেন-এ তথ্য উল্লেখ করে তিনি জানান, ‘এই ঘটনার মধ্যেই বোঝা যায়, জিয়া পরিবার সশস্ত্র বাহিনীকে কতটা মূল্যায়ন করে।’

    তারেক রহমান আরও বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময় বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে সশস্ত্র বাহিনীতে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা হয়েছিল। অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এসব ভুল বোঝাবুঝি দূর হয়েছে বলে তিনি আশা প্রকাশ করেন।

    অনুষ্ঠানে বক্তব্য দেন, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, লেঃ কর্ণেল (অব.) শামসুজ্জোহা, মেজর (অব.) রেজা করিম, মেজর (অব.) সামসুজ্জোহা, মেজর (অব.) জামাল হায়দার, মেজর (অব.) আজিজুল হক, কর্ণেল (অব.) হারুনুর রশিদ, এয়ার কমোডর (অব.) শফিক আহমেদ, রিয়ার এডমিরাল (অব.) মোস্তাফিজ, লেফটেন্যান্ট কর্ণেল (অব.) জয়নাল আবেদীন, কর্ণেল (অব.) জগলুল, লেফটেনেন্ট (অব.) ইমরান কাজল, মেজর (অব.) গোলাম মান্নান চৌধুরী, ক্যাপ্টেন (অব.) রেজাউর রহমান, মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান বীর প্রতিক, কর্ণেল (অব.) হান্নান মৃধা।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article১৩৭ জনকে নিয়োগ দেবে নেসকো
    Next Article চ্যাম্পিয়ন্স লিগ: বায়ার্ন -অ্যাতলেতিকোর জয় আটলান্টার বিপর্যয়ে পয়েন্ট হারালো চেলসি

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬