Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠান বিআরটিএ, ঘুস দেওয়ায় শীর্ষে নোয়াখালী
    জাতীয়

    সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠান বিআরটিএ, ঘুস দেওয়ায় শীর্ষে নোয়াখালী

    By ম্যাংগো টিভিডিসেম্বর ২৪, ২০২৫3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আর সরকারি সেবা নিতে ঘুস দেওয়ার ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষে রয়েছে নোয়াখালী জেলা।

    বুধবার (২৪ ডিসেম্বর) সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস)-এর চূড়ান্ত প্রতিবেদন ২০২৫ প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। জরিপটি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। অনুষ্ঠানে পরিকল্পনা বিভাগের সচিব এস এম শাকিল আখতারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    জরিপে দেখা যায়, গত এক বছরে যেসব নাগরিক সরকারি সেবা গ্রহণ করেছেন, তাদের মধ্যে ৩১ দশমিক ৬৭ শতাংশ ঘুস ও দুর্নীতির শিকার হয়েছেন বলে জানিয়েছেন। এর মধ্যে পুরুষের হার ৩৮ দশমিক ৬২ শতাংশ এবং নারীর হার ২২ দশমিক ৭১ শতাংশ।

    ঘুস দেওয়ার ক্ষেত্রে জেলা ভিত্তিক বিশ্লেষণে নোয়াখালী শীর্ষে রয়েছে। সেখানে প্রায় ৫১ শতাংশ সেবাগ্রহীতা সরকারি সেবা পেতে ঘুস দিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন।

    প্রতিবেদনে বলা হয়, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে নাগরিকদের সবচেয়ে বেশি ঘুস-দুর্নীতির শিকার হতে হয়েছে বিআরটিএতে—৬৩ দশমিক ২৯ শতাংশ। এরপর রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা (৫৭ দশমিক ৯৬ শতাংশ) এবং পাসপোর্ট অফিস (৫৭ দশমিক ৪৫ শতাংশ)। ঘুসের ধরন হিসেবে ৯৮ দশমিক ৪৮ শতাংশ সেবাগ্রহীতা টাকা দেওয়ার কথা উল্লেখ করেছেন।

    জরিপে নাগরিকদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার আলোকে নিরাপত্তা, সুশাসন, সরকারি সেবার মান, দুর্নীতি, ন্যায়বিচারে প্রবেশাধিকার এবং বৈষম্য সংক্রান্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সূচকের অগ্রগতি মূল্যায়ন করা হয়।

    জাতীয় পর্যায়ে জরিপে অন্তর্ভুক্ত খানাগুলোর গড় সদস্য সংখ্যা চারজন। এর মধ্যে ৮১ দশমিক ৯৭ শতাংশ পুরুষপ্রধান পরিবার এবং ১৮ দশমিক ০৩ শতাংশ নারীপ্রধান পরিবার।

    নিরাপত্তা অনুভূতির বিষয়ে জরিপে উঠে আসে, দেশের ৮৪ দশমিক ৮১ শতাংশ নাগরিক সন্ধ্যার পর নিজ বাসার আশপাশে একা চলাফেরা করতে নিরাপদ বোধ করেন। তবে পুরুষদের তুলনায় নারীদের নিরাপত্তা বোধ তুলনামূলকভাবে কম-পুরুষ ৮৯ দশমিক ৫৩ শতাংশ, নারী ৮০ দশমিক ৬৭ শতাংশ। সন্ধ্যার পর নিজ বাড়িতে নিরাপদ বোধ করেন ৯২ দশমিক ৫৪ শতাংশ নাগরিক।

    সুশাসন প্রসঙ্গে জরিপে দেখা যায়, মাত্র ২৭ দশমিক ২৪ শতাংশ নাগরিক মনে করেন যে তারা সরকারি সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলতে পারেন। রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাবের ক্ষেত্রে এই হার আরও কমে ২১ দশমিক ৯৯ শতাংশে দাঁড়িয়েছে। জাতীয়ভাবে প্রায় এক-চতুর্থাংশ (২৪ দশমিক ৬২ শতাংশ) নাগরিক মনে করেন, দেশের রাজনৈতিক ব্যবস্থা অন্তর্ভুক্তিমূলক ও সাড়াপ্রবণ।

    গত ১২ মাসে সরকারি সেবা গ্রহণের চিত্র তুলে ধরে জরিপে বলা হয়, ৪৭ দশমিক ১২ শতাংশ নাগরিক সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন। এছাড়া ৪০ দশমিক ৯৩ শতাংশ জানিয়েছেন, তাদের অন্তত একটি সন্তান সরকারি প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে। পরিচয়পত্র বা নাগরিক নিবন্ধনসহ অন্যান্য সরকারি সেবা গ্রহণের চেষ্টা করেছেন ৭৩ দশমিক ৭৭ শতাংশ মানুষ।

    সেবার মানের ক্ষেত্রে স্বাস্থ্যসেবায় সামগ্রিক সন্তুষ্টির হার ৭২ দশমিক ৬৯ শতাংশ, প্রাথমিক শিক্ষায় ৮১ দশমিক ৫৬ শতাংশ, মাধ্যমিক শিক্ষায় ৭৮ দশমিক ১৮ শতাংশ এবং অন্যান্য সরকারি সেবায় ৬৬ দশমিক ৯১ শতাংশ বলে জরিপে উল্লেখ করা হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনারী ও বেকার যুবকদের কর্মসংস্থানে বিশ্বব্যাংকের ১৫.০৭৫ কোটি ডলার ঋণ অনুমোদন
    Next Article সিলেটে বিমানবন্দরে নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশ বিএনপির

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬