মালয়েশিয়া ও চীনে প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৭ জুন) বেলা ১২টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে যান তিনি। সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা-মায়ের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র সুরা ফাতিহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে মালয়েশিয়া ও চীনে কয়েক দিনের সরকারি সফর শেষে শনিবার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম বিদেশ সফর।

Share.
Exit mobile version