ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর অংশ হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ফারজানা সিথী।

শনিবার (১১ এপ্রিল) সকালে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এর আগে শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ফরম সংগ্রহের পর ফারজানা সিথী সাংবাদিকদের বলেন, তিনি নড়াইল-২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং চূড়ান্ত মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী। তিনি জানান, পরবর্তীতে বিস্তারিত বিষয়ে তিনি আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন।

জানা গেছে, ফারজানা সিথী যশোর জেলার বাসিন্দা। তিনি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশের বরগুনা সদর শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version