দেশের অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনুষ্ঠিত ‘ই-গভর্ন্যান্স ও উদ্ভোবনী উদ্যোগ’ শীর্ষক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের প্রথম পুরস্কার পেয়েছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি)। প্রতিষ্ঠানটির ‘দলিলপত্রাদি ফেরত প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ’ শীর্ষক উদ্ভাবনী আইডিয়াটি অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে এই পুরস্কার অর্জন করেছে।
সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের মাল্টি-পারপাস হল রুমে ‘আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন দফতর সংস্থাসমূহের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নূর আলম সরদারের হাতে পুরস্কারটি তুলে দেন। এতে সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশনের (বিএইচবিএফসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ম্যাংগোটিভি/আরএইচ

