ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ শ্রীলংকার মনোরম লোকেশনে শুটিং হচ্ছে। ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যম ঝড় উঠেছে।

সিনেমাটি নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক গ্যাংস্টারের উত্থানের গল্প নিয়ে নির্মিত। শাকিব খানের লম্বা চুল, হাতে পিয়ানো-নকশার মেশিনগান এবং রহস্যময় ভঙ্গি তার চরিত্রের ধরন প্রকাশ করছে। শাকিবের বিপরীতে অভিনয় করছেন টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু এবং বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

দশ দিন ধরে শ্রীলংকার সমুদ্রসৈকতে শাকিব ও জ্যোতির্ময়ীর রোমান্টিক দৃশ্য ধারণ করা হয়েছে। পরিচালক আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, সিনেমা শুধু অ্যাকশন নয়, নব্বই দশকের আবেগ ও থ্রিলারও এতে থাকবে।

ছবিতে আরও অভিনয় করছেন নাসির উদ্দিন খান, সাবিলা নূর এবং বড়দা মিঠু। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version