শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমান ও তাঁর স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শিশু নির্যাতন দমন আইনের আওতায় দায়ের করা মামলায় বিমান বাংলাদেশের এমডি ড. মো. সাফিকুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। একই মামলায় তার স্ত্রীসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন-ড. সাফিকুর রহমানের বাসায় কর্মরত গৃহকর্মী রুপালী খাতুন এবং মোছা. সুফিয়া বেগম।
পুলিশ সূত্র জানায়, অভিযোগের ভিত্তিতে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং শিশুটির ওপর নির্যাতনের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
ম্যাংগোটিভি /আরএইচ

