Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    জুন ২৩, ২০২৬

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    জুন ২৩, ২০২৬

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    জুন ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 23
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শাহরুখ–আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করলেন সমীর ওয়াংখেড়ে
    বিনোদন

    শাহরুখ–আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করলেন সমীর ওয়াংখেড়ে

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৭, ২০২৫2 Mins Read
    শাহরুখ–আরিয়ানের বিরুদ্ধে মানহানির মামলা করলেন সমীর ওয়াংখেড়ে। সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেপ্তার প্রসঙ্গকে ঘিরে তৈরি ওয়েব সিরিজ “দ্য ব্যাডস অব বলিউড”–এ নিজের চরিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে অভিযোগ করে মানহানির মামলা করেছেন প্রাক্তন এনসিবি কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিল্লি হাইকোর্টে দায়ের করা মামলায় বিবাদী করা হয়েছে শাহরুখ ও গৌরী খানের প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স এবং সংশ্লিষ্ট আরও কয়েকজনকে। মামলায় সমীর দাবি করেছেন, সিরিজটি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে নির্মিত হয়েছে। তিনি আদালতের কাছে স্থায়ী ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞা চেয়েছেন, যাতে ভবিষ্যতে তার চরিত্র নিয়ে কোনো কনটেন্ট প্রচার না হয়। পাশাপাশি তিনি ২ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন, যা ক্যানসার রোগীদের চিকিৎসায় দান করার ইচ্ছাও প্রকাশ করেছেন।

    গত ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া এই সিরিজ পরিচালনা করেছেন আরিয়ান খান। প্রথম কাজেই বিতর্কে জড়ালেন শাহরুখপুত্র। সিরিজের প্রথম পর্বে দেখা যায়, সাদা শার্ট–কালো প্যান্ট পরা এক অফিসার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন। চেহারা ও ভঙ্গিমায় মিল থাকায় অনেক দর্শক চরিত্রটিকে সমীর ওয়াংখেড়ের সঙ্গে তুলনা করছেন। আর এটিকেই কেন্দ্র করে মূলত বিতর্ক শুরু হয়েছে।

    উল্লেখ্য, ২০২১ সালের ৩ অক্টোবর মুম্বাইয়ে এক ক্রুজ থেকে মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। টানা ২৫ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। তবে ২০২২ সালের মে মাসে সব অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। সেই আলোচিত ঘটনাকেই নতুনভাবে তুলে ধরা হয়েছে দ্য ব্যাডস অব বলিউড–এ। আর এই কারণেই আবারও শাহরুখপুত্রকে আদালতের দোরগোড়ায় টেনে এনেছে এ মামলা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে আগ্রহী ভুটান
    Next Article ‘আসন্ন নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেওয়া হবে না’

    Related Posts

    সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল

    জুন ২৩, ২০২৬

    ‘বাশারের স্ত্রী’ দাবি সম্পূর্ণ মিথ্যা, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি নায়িকা ববির

    জুন ২১, ২০২৬

    আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

    জুন ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬