Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান, শুরু হলো দেশে ফেরার যাত্রা
    জাতীয়

    লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান, শুরু হলো দেশে ফেরার যাত্রা

    By ম্যাংগো টিভিডিসেম্বর ২৪, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তাঁর সঙ্গে রয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে হিথ্রো বিমানবন্দরে প্রবেশ করে চেক-ইন সম্পন্ন করেন তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৭ বছর পর তাঁর দেশের পথে যাত্রা শুরু হলো।

    এর আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে লন্ডনের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর বিজি-২০২) হিথ্রো বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে।

    সূত্র জানায়, তারেক রহমান বিমানবন্দরে পৌঁছানোর আগেই তাঁর সফরসঙ্গীরা চেক-ইন সম্পন্ন করেন। ফ্লাইটটিতে তারেক রহমানের পক্ষে মোট ছয়টি টিকিট কাটা হলেও বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী নিজ উদ্যোগে টিকিট কেটে একই ফ্লাইটে দেশে ফিরছেন।

    সূত্র অনুযায়ী, বিজনেস ক্লাসে তারেক রহমানের সঙ্গে আরও পাঁচজন সফরসঙ্গীর টিকিট কনফার্ম রয়েছে। তাঁরা হলেন-স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের মিডিয়া টিম প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী আব্দুর রহমান সানি এবং তাবাসসুম ফারহানা।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ছয়টি টিকিটের মোট মূল্য ৯ হাজার ৮৫৬ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাজেটে তরুণদের চাহিদা প্রতিফলিত হতে হবে: প্রধান উপদেষ্টা
    Next Article ছেলেকে কেন মারল, সে তো কোনো অপরাধ করেনি-মগবাজারে বাবার হাহাকার

    Related Posts

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    মে ৩, ২০২৬

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫