Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    মার্চ ২০, ২০২৬

    দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

    মার্চ ২০, ২০২৬

    ইনডেক্স অ্যাগ্রোর ২ কোটি টাকার লেনদেনে অনিয়ম, তিন কর্মকর্তাকে জরিমানা

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রেমিট্যান্স বাড়ায় ১৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
    বিজনেস

    রেমিট্যান্স বাড়ায় ১৪ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

    By ম্যাংগো টিভিডিসেম্বর ১৫, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলতি ডিসেম্বর মাসে প্রবাসী আয় (রেমিট্যান্স) উল্লেখযোগ্য হারে বাড়ায় ব্যাংকিং খাতে ডলারের উদ্বৃত্ত তৈরি হয়েছে। বৈদেশিক মুদ্রার যোগান ও চাহিদার ভারসাম্য রক্ষা এবং মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ১৩টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৪ কোটি ডলার কিনে নিয়েছে।

    সোমবার (১৫ ডিসেম্বর) মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে এ ডলার ক্রয় করা হয়। এ সময় ডলারের বিনিময় হার ছিল প্রতি ডলার ১২২ টাকা ২৯ পয়সা ও ১২২ টাকা ৩০ পয়সা। এ নিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৮০৪ মিলিয়ন বা ২ দশমিক ৮০ বিলিয়ন ডলার।

    বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১২৯ কোটি ডলার। গত বছরের একই সময়ে এ অঙ্ক ছিল ১০৯ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৮ শতাংশ।

    চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪৩৩ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি।

    বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, হুন্ডি প্রতিরোধে সরকারের উদ্যোগ, প্রবাসী আয়ে প্রণোদনা এবং ব্যাংকিং চ্যানেলের উন্নতির ফলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও স্বস্তিতে রয়েছে।

    এর আগে সদ্য সমাপ্ত নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৫ হাজার ২৫২ কোটি টাকা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনৈতিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে থাকতে পারেন না: নাহিদ ইসলাম
    Next Article সাংবাদিক আনিস আলমগীর ৫ দিনের রিমান্ডে

    Related Posts

    ইনডেক্স অ্যাগ্রোর ২ কোটি টাকার লেনদেনে অনিয়ম, তিন কর্মকর্তাকে জরিমানা

    মার্চ ২০, ২০২৬

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    মার্চ ২০, ২০২৬

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

    ইনডেক্স অ্যাগ্রোর ২ কোটি টাকার লেনদেনে অনিয়ম, তিন কর্মকর্তাকে জরিমানা

    ইরানে অভিযান বিশ্বকে রক্ষার জন্যই: নেতানিয়াহু

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫