Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রিংশাইন টেক্সটাইলের আইপিও জালিয়াতি মামলা: বিদেশি মালিকসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
    অন্যান্য

    রিংশাইন টেক্সটাইলের আইপিও জালিয়াতি মামলা: বিদেশি মালিকসহ ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

    By ম্যাংগো টিভিঅক্টোবর ৩০, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান রিংশাইন টেক্সটাইল লিমিটেডের আইপিও জালিয়াতির ঘটনায় কোম্পানিটির নয়জন বিদেশি মালিক-কর্মকর্তা ও বাংলাদেশের ফার গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদের ফারুকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

    বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

    দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

    অভিযুক্ত বিদেশিদের মধ্যে রয়েছেন- সুং ওয়েন লি অ্যাঞ্জেলা, সুং জাই মিন, মিসেস শিয়াও লিউ ই চি, ম্যাডাম চুক কোয়ান, ম্যাডাম শেয়াও ইয়েন শিন, সুং চুং ইয়াও, ম্যাডাম হ্যাং সিউ লাই, শিয়াও হাই হে ও মিস্টার সুং ওয়ে মিন।

    দুদকের আবেদনে বলা হয়েছে, ফার গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদের ফারুক বিদেশি কোম্পানি রিংশাইন টেক্সটাইল লিমিটেডকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে ভুয়া কাগজপত্র ও শেয়ারহোল্ডার তৈরি করে ২৭৫ কোটি টাকা আত্মসাৎ করেছেন।

    অভিযোগে আরও বলা হয়, ফারুক কোম্পানির সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন, যার মাধ্যমে জালিয়াতির টাকার ৪০ থেকে ৬০ শতাংশ ভাগ নেওয়ার চুক্তি হয়।

    এ ঘটনায় দুদক ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

    উল্লেখ্য, ফার গ্রুপের তিনটি কোম্পানি ইতোমধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত-শার্প ইন্ডাস্ট্রিজ (সাবেক আরএন স্পিনিং), এমএল ডায়িং, এবং ফার কেমিক্যাল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘শেখ হাসিনার বাসভবন’ এখন জুলাই জাদুঘর, অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন
    Next Article নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২

    Related Posts

    ইনডেক্স অ্যাগ্রোর ২ কোটি টাকার লেনদেনে অনিয়ম, তিন কর্মকর্তাকে জরিমানা

    মার্চ ২০, ২০২৬

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    মার্চ ২০, ২০২৬

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫