চলমান ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপ মিশনের শুরুটা জয় দিয়ে রাঙাতে চায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনা টুর্নামেন্টে অন্যতম শিরোপাপ্রত্যাশী দল। অন্যদিকে আলজেরিয়ার অবস্থান ২৭ নম্বরে। কাগজে-কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না কোচ স্কালোনি।

বিশ্বকাপের জন্য কানসাস শহরেই ঘাঁটি গেড়েছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও নিকোলাস ওতামেন্দিরা। ফলে স্থানীয় পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে ভালোভাবেই মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে দলটি।

যেভাবে দেখবেন ম্যাচ

বাংলাদেশের দর্শকরা টেলিভিশন ও অনলাইন-উভয় মাধ্যমেই ম্যাচটি উপভোগ করতে পারবেন। বিটিভি, টি-স্পোর্টস এবং সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচ।

এ ছাড়া মোবাইল ও স্মার্ট ডিভাইসে সাবস্ক্রিপশনের মাধ্যমে মাই রবি অ্যাপ, টফি, বায়োস্কোপ এবং আইস্ক্রিন প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে।

অনলাইনে আরও কিছু স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেমন স্পোর্টসজিফাই ও স্পোর্টজেডএক্স থেকেও বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করার সুযোগ থাকছে।

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার যাত্রা কেমন শুরু হয়, সেদিকে নজর থাকবে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর।

Share.
Exit mobile version