Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তনু হত্যা মামলায় হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

    আগস্ট ৬, ২০২৬

    অর্থ আত্মসাৎ মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

    আগস্ট ৬, ২০২৬

    মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. জাফর ইকবাল, তদন্ত প্রতিবেদন

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জুলাই সনদে কিছু দল স্বাক্ষর না করলেও নির্বাচনে প্রভাব পড়বে না: সালাহউদ্দিন আহমদ
    রাজনীতি

    জুলাই সনদে কিছু দল স্বাক্ষর না করলেও নির্বাচনে প্রভাব পড়বে না: সালাহউদ্দিন আহমদ

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ১৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই সনদে কিছু রাজনৈতিক দল স্বাক্ষর না করলেও তা আগামী জাতীয় নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমার জানা মতে, এনসিপি এবং চারটি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারেনি। বলবো না, স্বাক্ষর করেনি। স্বাক্ষর করার সুযোগ উন্মুক্ত আছে। আশা করি, তারা ভবিষ্যতে সনদে স্বাক্ষর করবেন।

    শনিবার (১৮ অক্টোবর) জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

    তিনি আরও বলেন, ‘গণতন্ত্রে ভিন্নমত থাকতেই পারে। সবাই একমত হবে, এমন নয়। আমরা চাই ধৈর্য, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে দেশ এগিয়ে যাক।’

    জুলাই যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘তাদের কিছু যৌক্তিক দাবি ছিল, যা ইতোমধ্যে ঐকমত্য কমিশন সংশোধন করেছে। তারপরও কিছু বিশৃঙ্খল লোকজন পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছে, যা সরকারের ফ্যাসিস্ট বাহিনীর উস্কানি হতে পারে।’

    তিনি বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী এখনো নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। প্রকৃত জুলাই যোদ্ধারা এসব ঘটনার সঙ্গে জড়িত নয়।’

    এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের আহ্বায়ক ড. মোরশেদ হাসান খান, সদস্য সচিব কৃষিবিদ শামীমুর রহমান শামীম ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসাশ্রয়ী ৫জি স্মার্টফোন হিসেবে টেকনো উন্মোচন করল স্পার্ক ৪০ ফাইভজি, জানুন ফিচার
    Next Article শাহজালালে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাত ইউনিট

    Related Posts

    সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন

    আগস্ট ৬, ২০২৬

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    আগস্ট ৫, ২০২৬

    নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

    আগস্ট ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তনু হত্যা মামলায় হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ

    অর্থ আত্মসাৎ মামলায় ঢাকা ব্যাংকের সাবেক ৪ কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

    মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. জাফর ইকবাল, তদন্ত প্রতিবেদন

    হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬