Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যৌন হয়রানির মামলায় ঢাবি শিক্ষক এরশাদ হালিম কারাগারে
    জাতীয়

    যৌন হয়রানির মামলায় ঢাবি শিক্ষক এরশাদ হালিম কারাগারে

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৪, ২০২৫1 Min Read
    যৌন নিপীড়ক ড. এরশাদ হালিম / ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ছাত্রদের যৌন হয়রানি ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এ আদেশ দেন।

    এর আগে মিরপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা, উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান মিলন আসামিকে আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখার আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষ জামিনের আবেদন করলেও রাষ্ট্রপক্ষ তাতে আপত্তি জানায়। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    গত ১৩ নভেম্বর রাতে রাজধানীর শেওড়াপাড়ায় তার বাসায় অভিযান চালিয়ে অধ্যাপক এরশাদ হালিমকে গ্রেপ্তার করে পুলিশ।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক শিক্ষার্থী মিরপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, অধ্যাপক এরশাদ শিক্ষার্থীদের বাসায় ডেকে নিয়ে আলো নিভিয়ে দরজা-জানালা বন্ধ করে অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ করতেন এবং পরীক্ষায় সহায়তার আশ্বাস দেখিয়ে চাপ সৃষ্টি করতেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি গোপন রাখতে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করা হতো।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article8৮ ঘণ্টার আল্টিমেটাম: দাবি না মানলে রোববার থেকে বিচারকদের কলমবিরতি
    Next Article এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

    Related Posts

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    খুলনায় ঘরে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি, দুজনের অবস্থা আশঙ্কাজনক

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫