Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা নিতে পারে মার্কিন কোম্পানি
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা নিতে পারে মার্কিন কোম্পানি

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ১৬, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্রে চীনা কোম্পানি বাইটডান্স থেকে কোনো মার্কিন প্রতিষ্ঠানের হাতে যেতে পারে। এ বিষয়ে একটি ‘ফ্রেমওয়ার্ক চুক্তি’ করেছে যুক্তরাষ্ট্র ও চীন।

    বার্তা সংস্থা এএফপি জানায়, গত সোমবার স্পেনের মাদ্রিদে বৈঠক করেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং চীনা উপ-প্রধানমন্ত্রী হে লিফেং। ওই বৈঠকের পরই বিষয়টি সামনে আসে। বৈঠকে দুই দেশের বাণিজ্য বিরোধ নিয়েও আলোচনা হয়।

    চুক্তির বিস্তারিত না জানালেও স্কট বেসেন্ট বলেন, আগামী শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আলোচনায় বসবেন। সেখানেই বিষয়টি চূড়ান্ত হতে পারে।

    বর্তমানে সারা বিশ্বে টিকটকের ব্যবহারকারী প্রায় ২০০ কোটি। চলতি বছরের শুরুতে জাতীয় নিরাপত্তা বিবেচনায় যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ হয়। তবে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর নিষেধাজ্ঞা স্থগিত করেন। গত জুনে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রির জন্য ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয়, যা আগামীকাল (বুধবার) শেষ হবে।

    বৈঠকের পর ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প লিখেছেন, “একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে। টিকটক রক্ষা করা গেলে আমাদের দেশের তরুণরা খুশি হবে।” যদিও তিনি কোনো কোম্পানির নাম উল্লেখ করেননি।

    এদিকে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, দীর্ঘদিন ধরে টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম পরিচালনার চেষ্টা চালিয়ে আসছে ওরাকল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভুয়া প্রমাণিত হলে জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ দিয়ে আইনানুগ ব্যবস্থা
    Next Article স্টারটেকে আসুস অফার: ল্যাপটপ কিনলেই ফ্রি গিফট, টিভিতে বিশেষ ছাড়

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬

    আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬