ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক-এর বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এ মামলা করা হয়। গত ১৮ ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষ্যগ্রহণের এ দিন ধার্য করেন।
এদিকে একই দিনে র্যাবের টিএফআই সেলে আট বছর গুম ও নির্যাতনের শিকার সংসদ সদস্য ব্যারিস্টার আরমান বিন কাশেম–কে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।
মামলায় শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাতজন বর্তমানে পলাতক রয়েছেন বলে ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে।
ম্যাংগোটিভি /আরএইচ

