Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভোটের তফসিল ঘোষণার পর বেআইনি আন্দোলন না করার আহ্বান সরকারের
    জাতীয়

    ভোটের তফসিল ঘোষণার পর বেআইনি আন্দোলন না করার আহ্বান সরকারের

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৯, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আর মাত্র কয়েকদিন বাকি। এর আগেই তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন গণসমাবেশ ও আন্দোলন থেকে বিরত থাকতে সবার প্রতি কঠোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

    মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জানানো হয়, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।

    তফসিল ঘোষণার পর নির্বাচন পর্যন্ত সার্বিক আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় নয় লাখ সদস্য মাঠে থাকবে। এটি দেশের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বড় মোতায়েন হিসেবে উল্লেখ করা হয়।

    সুষ্ঠু নির্বাচন পরিচালনায় রেকর্ডসংখ্যক দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে পারে-এমন যেকোনো অনুমোদনহীন জনসমাবেশ বা আন্দোলন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলেও জানানো হয়েছে।

    তফসিল ঘোষণার পর থেকে যেকোনো ধরনের অনুমোদনহীন সমাবেশ জনদুর্ভোগ সৃষ্টি করলে তা বন্ধ করা হবে। বেআইনিভাবে এমন সমাবেশে অংশ নিলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত দেড় বছরে দুই হাজারের বেশি আন্দোলন-বিক্ষোভে নাগরিকেরা বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেছেন এবং সরকার ন্যায্য দাবিগুলোতে সাড়া দিয়েছে।

    তিনি বলেন, ‘এখন আমরা নির্বাচনমুখী সময়ে আছি। তাই যেকোনো দাবি-দাওয়া নির্বাচন-পরবর্তী সরকারের কাছে উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। আশা করব, কেউ উত্তেজনা সৃষ্টি করে স্বাভাবিক পরিবেশ বিঘ্ন করবেন না।’ সরকার জানায়, শান্তিপূর্ণ পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনই এখন তাদের প্রধান লক্ষ্য।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভূমিকম্পে কাঁপল জাপান, প্রভাসকে নিয়ে উদ্বেগ ভক্তদের
    Next Article মেট্রোরেল টিকিটে ভ্যাট ছাড় আরও ৬ মাস বাড়ছে

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬