Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
    জাতীয়

    ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ

    By ম্যাংগো টিভিঅক্টোবর ১১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডিজিটাল যুগে নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। গত ৯ অক্টোবর অনুষ্ঠিত পরিষদের বৈঠকে এই অধ্যাদেশটি অনুমোদন দেওয়া হয়।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ জানায়, ব্যক্তিগত উপাত্তের সুরক্ষা, দায়িত্বশীল ব্যবহার ও তথ্যনির্ভর উদ্ভাবনের পরিবেশ তৈরির লক্ষ্যে এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। এটি কার্যকর হলে উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, স্থানান্তর ও বিনষ্টকরণে আন্তর্জাতিক মানদণ্ড প্রতিষ্ঠিত হবে।

    অধ্যাদেশে মোট ৫৭টি ধারা রাখা হয়েছে। এর মাধ্যমে ব্যক্তিগত উপাত্তের মালিকানা স্বয়ং উপাত্তধারীর হাতে থাকবে। উপাত্ত সংগ্রহ ও প্রক্রিয়াকরণের ক্ষেত্রে উপাত্তধারীর সম্মতি বাধ্যতামূলক করা হয়েছে। শিশু বা সম্মতি দিতে অক্ষম ব্যক্তির তথ্য প্রক্রিয়াকরণের ক্ষেত্রে পিতা-মাতা বা আইনগত অভিভাবকের অনুমতির বিধান রাখা হয়েছে।

    সংবেদনশীল ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণে বিশেষ শর্ত আরোপ করা হয়েছে। তবে জাতীয় নিরাপত্তা, জনস্বার্থ, অপরাধ প্রতিরোধ, শিক্ষা ও গবেষণা ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনে সম্মতি ছাড়া তথ্য ব্যবহারের সুযোগ থাকবে।

    সরকার ব্যক্তিগত উপাত্তকে চারটি শ্রেণিতে বিভাজন করেছে—১. উন্মুক্ত, ২. অভ্যন্তরীণ,৩. গোপনীয়, এবং ৪. সীমাবদ্ধ।

    অধ্যাদেশের বিধান লঙ্ঘন, অননুমোদিত প্রবেশ বা তথ্যের অপব্যবহারের ক্ষেত্রে দণ্ড ও প্রশাসনিক জরিমানা আরোপের বিধান রাখা হয়েছে। নির্ধারিত সময় পরপর স্বতন্ত্র উপাত্ত নিরীক্ষক কর্তৃক উপাত্ত প্রক্রিয়াকরণের অডিট সম্পাদন বাধ্যতামূলক করা হয়েছে।

    এ ছাড়া আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উপাত্ত বিনিময় ও সংযুক্তির সুযোগ রাখা হয়েছে।

    আইসিটি বিভাগ মনে করে, এই অধ্যাদেশ বাস্তবায়িত হলে নাগরিকের গোপনীয়তা সুরক্ষা ও তথ্যনির্ভর অর্থনীতির বিকাশে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleউপদেষ্টাদের সেফ এক্সিটের কথা ভাবা স্বাভাবিক: শামসুজ্জামান দুদু
    Next Article বিএনপি নেতা ইশরাকের বাগদান, পাত্রী কে?

    Related Posts

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, বন্ধ রেল যোগাযোগ, বহু হতাহতের সংখ্যা

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫