Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে বুলবুল-ফাহিম
    ক্রিকেট

    বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে বুলবুল-ফাহিম

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৯, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন সাবেক দুই ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম।

    আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রকাশিত খসড়া তালিকায় দেখা যায়, ঢাকার তৃতীয় প্রার্থী জামালপুর জেলা ক্রীড়া সংস্থার আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। ফলে অবশিষ্ট দুই প্রার্থী বুলবুল ও ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

    এক ব্রিফিংয়ে বিসিবির নির্বাচনী কাজে নিয়োজিত রিটার্নিং অফিসার ড. শেখ জুবায়েদ হাসান জানান, মোট ৫১টি মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে ৪৮টি। ঢাকা বিভাগের একটি ছাড়াও চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ থেকে আরও দুটি মনোনয়ন বাতিল হয়েছে।

    চট্টগ্রামে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার শওকত হোসেন এবং রাজশাহীতে জেলা ক্রীড়া সংস্থার হাসিবুল আলমের মনোনয়ন বাতিল হয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও পাবনার মনোনয়ন বৈধ হয়েছে। খুলনার দুটি, রংপুরের তিনটি, সিলেটের একটি এবং বরিশালের ভোলা জেলা ক্রীড়া সংস্থার একটি মনোনয়ন বৈধ হিসেবে গৃহীত হয়েছে।

    এদিকে সিলেট থেকে রাহাত সামস্, বরিশাল থেকে শাখাওয়াত হোসেন, খুলনা থেকে জুলফিকার আলী খান ও আব্দুর রাজ্জাক ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হওয়ার পথে রয়েছেন। তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিভাগের বুলবুল ও ফাহিম।

    তবে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা আগামীকাল (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে আপিল করতে পারবেন। শুনানি হবে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত। এছাড়া মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। একই দিন বিকেল ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপুরনো ফোনে সাউন্ড কমে যাওয়ার সহজ কারণ ও সমাধান
    Next Article ইসলামী ব্যাংকে শুদ্ধি অভিযান: ২০০ চাকরিচ্যুত, প্রায় ৫ হাজার কর্মী ওএসডি

    Related Posts

    মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই’, হ্যাটট্রিকের পর মুগ্ধ স্কালোনি

    জুন ১৭, ২০২৬

    ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপে

    জুন ১৭, ২০২৬

    রাত পোহালেই বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার, খেলা দেখবেন যেভাবে

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬