Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিশেষ নিরাপত্তা বাহিনীর ক্ষমতা ও কাঠামো পুনর্গঠন, নতুন বিধিমালা জারি
    জাতীয়

    বিশেষ নিরাপত্তা বাহিনীর ক্ষমতা ও কাঠামো পুনর্গঠন, নতুন বিধিমালা জারি

    By ম্যাংগো টিভিডিসেম্বর ২৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) ক্ষমতা, দায়িত্ব ও কার্যপরিধি পুনর্গঠন করে নতুন বিধিমালা জারি করেছে সরকার। এ সংক্রান্ত ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা-২০২৫’ এর গেজেট প্রকাশ করা হয়েছে।

    গত মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা গেজেটে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর আওতায় বাহিনীর কার্যক্রম পরিচালনার একটি সুস্পষ্ট ও আধুনিক কাঠামো নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও সংগঠিত ও আইনগত কাঠামোর মধ্যে আনা হলো।

    নতুন বিধিমালায় প্রযুক্তিনির্ভর নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, নিরাপত্তা যাচাই (সিকিউরিটি ভেটিং), প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে বলপ্রয়োগের ক্ষমতা যুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও সরকার ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসএসএফের নিরাপত্তার আওতায় থাকবেন। প্রয়োজনে বিদেশি ভিআইপি, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের নিরাপত্তার দায়িত্বও পালন করতে পারবে বাহিনীটি।

    বিধিমালায় ভিআইপি অবস্থানরত এলাকা ও অনুষ্ঠানস্থলকে একাধিক স্তরের নিরাপত্তা জোনে ভাগ করার বিধান রাখা হয়েছে। এসব জোনে প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র, অনুমোদনপত্র ও নিরাপত্তা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহন তল্লাশি, প্রবেশে বাধা প্রদান কিংবা এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে এসএসএফকে।

    নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান, সফর বা জরুরি পরিস্থিতিতে সমন্বিত কমান্ড কাঠামোর আওতায় দায়িত্ব পালন করবে বাহিনীটি।

    গেজেটে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কার্যালয় ও বাসভবনের সার্বিক নিরাপত্তার দায়িত্ব এসএসএফের মহাপরিচালকের ওপর ন্যস্ত থাকবে। দুর্যোগ বা দুর্ঘটনার ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও তদারকিও করবেন তিনি।

    অনুষ্ঠানস্থলে অস্ত্র বহনের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাহিনীর কর্মকর্তা ছাড়া সাদা পোশাকে অন্য কেউ অস্ত্র বহন করতে পারবেন না। তবে সরকার অনুমোদন দিলে বিদেশি ভিআইপির সঙ্গে আগত নিরাপত্তা সদস্যরা নির্ধারিত স্থানে অস্ত্র বহন করতে পারবেন।

    সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্ষেত্রে নির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ডিউটি পাস সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। অনুষ্ঠানের গুরুত্ব ও নিরাপত্তা বিবেচনায় সংবাদকর্মীর সংখ্যা নির্ধারণের ক্ষমতা থাকবে এসএসএফ মহাপরিচালকের হাতে।

    নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি ও প্রযুক্তিনির্ভর হুমকির প্রেক্ষাপটে ভিআইপি নিরাপত্তা কাঠামো হালনাগাদ করা সময়োপযোগী পদক্ষেপ। তবে এই ক্ষমতা প্রয়োগে পেশাদারত্ব, মানবাধিকার সংবেদনশীলতা ও জবাবদিহি নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঘন কুয়াশায় মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
    Next Article কারাগার থেকেও ভোট দিতে পারবেন বন্দিরা, যেভাবে ভোট দিতে পারবেন

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭৭

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬