Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকেন: ইসিকে মঈন খান
    রাজনীতি

    বিতর্কিত কর্মকর্তারা যেন নির্বাচনে না থাকেন: ইসিকে মঈন খান

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত কর্মকর্তারা যেন কোনোভাবে যুক্ত না হন-এই দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

    তিনি বলেন, গত তিনটি নির্বাচনে ভোটের নামে হয়েছে প্রহসন। সে সময় প্রশাসনে থেকে রাজনৈতিকভাবে ভূমিকা রেখেছিলেন অনেক কর্মকর্তা। ১৫ বছরের এই কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবে না—এই বিষয়টি আমরা ইসিকে অবহিত করেছি। বিতর্কিত কর্মকর্তারা যেন আগামী নির্বাচনে কোনোভাবে অংশ নিতে না পারেন।

    মঈন খান আরও বলেন, জাতীয় নির্বাচন একটি বিশাল কর্মযজ্ঞ। ৩০০ নির্বাচনী এলাকায় প্রায় ৪২ হাজার কেন্দ্র রয়েছে। ভোট পরিচালনায় ১০ লাখ মানুষের প্রয়োজন হয়—তারা সিভিল প্রশাসন, পুলিশ ও বিচার বিভাগ থেকে আসেন। বিগত ১৫ বছরে প্রশাসনকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হয়েছে। তাই নির্বাচন কমিশনের দায়িত্ব হবে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়া।

    তিনি বলেন, সাংবাদিকরা যেন বিনা বাধায় তাদের দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়েও আমরা ইসিকে জানিয়েছি। আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম ও ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে গণতন্ত্রের যে পরিবেশ তৈরি হয়েছে, নির্বাচন কমিশন চাইলে সেটাকে আরও শক্তিশালী করতে পারে।

    মঈন খান আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন এবার এমন একটি নির্বাচন আয়োজন করবে, যা হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক—যেখানে জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের দিন ১৩ নভেম্বর
    Next Article সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার

    Related Posts

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

    মার্চ ১৭, ২০২৬

    মাছ ধরতে জেলেদের আর কোনো ইজারা দিতে হবে না: প্রতিমন্ত্রী নূর

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫