Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আ’লীগ মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল, অস্বীকারের উপায় নেই: আসিফ নজরুল

    আগস্ট ৫, ২০২৬

    চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, সদস্য তালিকায় শিবা শানু-নওশাবাসহ যারা

    আগস্ট ৫, ২০২৬

    গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগস্ট ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে তদন্তে দুদক
    অন্যান্য

    বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে তদন্তে দুদক

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ১২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    সম্প্রতি দুদক থেকে বিএসইসির বর্তমান চেয়ারম্যানের কাছে এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নথি চেয়ে চিঠি পাঠানো হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে কমিশন ইতোমধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য দুদকে পাঠিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    দুদকের চিঠিতে অধ্যাপক খায়রুল হোসেনকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়বার নিয়োগের প্রক্রিয়া ও নীতিমালা জানতে চাওয়া হয়েছে। এছাড়া তিনি দায়িত্ব পালনকালে আইপিও অনুমোদন, শেয়ার অধিগ্রহণ ও হস্তান্তর, মূল্য সংবেদনশীল তথ্য সরবরাহ, সেকেন্ডারি মার্কেটে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং এসবের সঙ্গে সম্পর্কিত অনিয়ম ও কারসাজির তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।

    চিঠিতে আরও বলা হয়েছে, তাঁর সময়ে আইপিও সুবিধা পাওয়া সব কোম্পানির তালিকা, ক্যাপিটাল ইস্যু বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম ও ঠিকানা, এবং রেইস ম্যানেজমেন্ট পিএলসি ও এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বিরুদ্ধে ইউনিট হোল্ডারদের অর্থ তছরুপ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন ও গৃহীত পদক্ষেপের তথ্য দিতে হবে।

    এ ছাড়া কপারটেক ইন্ডাস্ট্রিজ, অ্যাপোলো ইস্পাত ও রিং শাইন টেক্সটাইলের আইপিও বা প্লেসমেন্ট কেলেঙ্কারি সংক্রান্ত তদন্ত প্রতিবেদন, এবং সালভো কেমিক্যাল, জেনেক্স ইফোসিস, ওরিয়ন ইনফিউশনস, ইমাম বাটন, সি পার্ল বিচ রিসোর্টস, মেঘনা কনডেন্সড মিল্ক, জুট স্পিনার্স, খান ব্রাদার্স ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সংক্রান্ত নথিও চেয়েছে দুদক।

    দুদক বিএসইসির কাছে ফ্লোর প্রাইস নির্ধারণ, প্লেসমেন্ট শেয়ার ইস্যুর নীতিমালা ও সুবিধাভোগীদের তথ্য-সংবলিত রেকর্ডপত্রও জমা দিতে বলেছে।

    ২০১০ সালের পুঁজিবাজার ধসের পর তদন্ত কমিটির সুপারিশে বিএসইসি পুনর্গঠন করা হয়। এর ধারাবাহিকতায় ২০১১ সালের ১৫ মে অধ্যাপক এম খায়রুল হোসেন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তিনি তিন মেয়াদে মোট ৯ বছর দায়িত্ব পালন করেন—প্রথমে ৩ বছর, পরে ৪ বছর এবং সর্বশেষ ২ বছরের জন্য পুনর্নিয়োগ পান।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসেলিনা হায়াৎ আইভীর পাঁচ মামলায় জামিন স্থগিত, শুনানি ১৭ নভেম্বর
    Next Article ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৩৯ জন

    Related Posts

    আ’লীগ মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল, অস্বীকারের উপায় নেই: আসিফ নজরুল

    আগস্ট ৫, ২০২৬

    গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগস্ট ৫, ২০২৬

    জুলাই জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    আগস্ট ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    আ’লীগ মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল, অস্বীকারের উপায় নেই: আসিফ নজরুল

    চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, সদস্য তালিকায় শিবা শানু-নওশাবাসহ যারা

    গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬