Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, May 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে: আমীর খসরু
    বিজ্ঞান ও প্রযুক্তি

    বিএনপি ক্ষমতায় গেলে এনইআইআর নীতিমালা রিভিউ করা হবে: আমীর খসরু

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) নীতিমালা পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সকল স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে নীতিমালা পরিবর্তন করা হবে। সাবেক আওয়ামী লীগ বা বর্তমান সরকারের যেসব নীতিমালা মুক্তবাজার অর্থনীতির পরিপন্থী, সেগুলো আমরা অবশ্যই রিভিউ করবো।

    রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল সারিনায় সেন্টার ফর টেকনোলোজি জার্নালিজম (সিটিজে) আয়োজিত ‘এনইআইআরঃ বাস্তবায়ন কাঠামো, জাতীয় স্বার্থ এবং নাগরিক উদ্বেগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

    আমীর খসরু বলেন,৬৭ হাজার কোটি টাকা ডিজিটাল বাংলাদেশের জন্য বিনিয়োগ হয়েছে-এটার ফল কী? উৎপাদনের নামে স্থানীয়ভাবে যারা মোবাইল ফোন অ্যাসেম্বেল করে সুযোগ নিচ্ছে, তারা কতটুকু ভ্যালু এড করছে? যারা ইনভেস্টমেন্ট করছে তারা প্রতি বছর ভ্যালু এডিশন করছে কিনা সেটা দেখতে হবে। দুই পক্ষের ট্যাক্সের পরিমাণ সামঞ্জস্য আছে কিনা সেটাও দেখতে হবে।

    তিনি আরও অভিযোগ করেন, অ্যাসেম্বলিং খাতে আগে থেকেই ৫০ শতাংশ সুযোগ সুবিধা দেওয়া আছে, সেখানে অন্য ব্যবসায়ীদের সুযোগ সীমিত করে একক নিয়ন্ত্রণ বা মনোপলি তৈরি করা হলে তা শিল্পের জন্য নেতিবাচক হবে।‘কোনো পলিসি সুনির্দিষ্ট সিন্ডিকেটের জন্য তৈরি করা হলে সেই ব্যবসা দাঁড়াতে পারে না,’ বলেন তিনি।

    গোলটেবিলে কী-নোট উপস্থাপন করেন সিটিজে সভাপতি ও দৈনিক সমকালের সহকারী সম্পাদক হাসান জাকির।

    বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, যে কোনো নীতিমালা করার ক্ষেত্রে রাষ্ট্র ও জনগণের লাভ হচ্ছে কিনা সেটা আগে বিবেচনা করতে হবে। কারো পকেট ভারি করার জন্য নীতিমালা করা যাবে না।

    গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, কর্মসংস্থানের সংকটের সময়ে এনইআইআর নীতিমালা করে যারা কর্মসংস্থান তৈরি করেছে, তাদের ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত আগের স্বৈরাচারী শাসককেও হার মানাচ্ছে। শেখ হাসিনার মতো একতরফা পলিসি করা বিপদজনক।

    তিনি বলেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সুযোগ দিয়েই নীতি তৈরি করতে হবে।

    গোলটেবিল বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার (বাক্কো)-এর সেক্রেটারি ফয়সল আলিম, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর সভাপতি আমিনুল হাকিম, বেসিসের সহায়ক কমিটির সাবেক চেয়ারম্যান রাফায়েল কবীর, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক মো: সায়েম ফারুকী প্রমুখ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনতুন আইপিও নীতিমালা: বড় কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা ডাকলো বিএসইসি
    Next Article থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের গোলাগুলি, আহত দুই থাই সেনা

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    গেমিং ডেস্কটপ ‘অরোস প্রাইম থ্রি’-দুটি ভ্যারিয়েন্টে বাজারে, শুরু দাম ১ লাখ ৯৫ হাজার টাকা

    এপ্রিল ৩০, ২০২৬

    দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

    এপ্রিল ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫