Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    মার্চ ২০, ২০২৬

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    মার্চ ২০, ২০২৬

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বাজারে সবজি বেশি, কমছে দামের উত্তাপ-মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত
    বিজনেস

    বাজারে সবজি বেশি, কমছে দামের উত্তাপ-মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৩, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চালের দাম কমতে শুরু করেছে, আর সরবরাহ বেড়ে সবজির বাজারেও দামের উত্তাপ কমেছে। রাজধানীর কাঁচাবাজারগুলো ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।

    বুধবার (২২ অক্টোবর) আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, শুল্ক হ্রাস ও সরকারি আমদানির কারণে খুচরা পর্যায়ে প্রতি কেজি সরু চাল (মিনিকেট) ৭২–৮০ টাকা, মাঝারি মানের চাল ৫৮–৬৬ টাকা এবং মোটা চাল ৫২–৫৫টাকায় বিক্রি হচ্ছে।

    পরিকল্পনা কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের ত্বরিত পদক্ষেপের কারণে চালের দাম কমতে শুরু করেছে। সেপ্টেম্বর মাসে আগের মাসের তুলনায় দাম ১ শতাংশ কমেছে। তবে গত বছরের তুলনায় এখনো প্রায় ১৫ শতাংশ বেশি।

    সবজির বাজারেও স্বস্তির ইঙ্গিত মিলছে। আগের সপ্তাহে প্রতি কেজি কাঁকরোল ৯০–১০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে ৮০–৯০ টাকায় পাওয়া যাচ্ছে। ঢ্যাঁড়শ ৬০, পটোল ৬০–৭০, উচ্ছে ৮০–১০০, ঝিঙে ৬০–৭০, মুলা ৪০–৪৫, ধুন্দল ৬০, কাঁচা পেঁপে ৩০–৩৫ এবং বেগুন ৮০–১০০ টাকায় বিক্রি হচ্ছে। টমেটো ও শসার দামও ২০ টাকা পর্যন্ত কমেছে।

    আগারগাঁওয়ের সবজি বিক্রেতা সাইফুল মিয়া বলেন, ‘বৃষ্টি না থাকায় সবজি বেশি আসছে। বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমছে।’

    তবে বাজারে মুরগি, ডিম, মাছ ও ডালের দামে তেমন পরিবর্তন হয়নি। দেশি মসুর ডাল ১৫০–১৫৫ এবং আমদানি মসুর ৯৫–১০৫ টাকায় বিক্রি হচ্ছে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে তরুণ নিহত
    Next Article গাজার ক্ষেত্রে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান বিশিষ্ট ইহুদি ব্যক্তিত্বরা

    Related Posts

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    মার্চ ২০, ২০২৬

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    মার্চ ২০, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫