Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ফের পেছাল আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ
    আইন ও বিচার

    ফের পেছাল আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

    By ম্যাংগো টিভিনভেম্বর ৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় ফের সাক্ষ্যগ্রহণ পেছানো হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল আজ মঙ্গলবার (৪ নভেম্বর)। তবে সাক্ষী হাজির না হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ১০ নভেম্বর নির্ধারণ করেছেন।

    মঙ্গলবার বেলা সোয়া ১১টার পর ট্রাইব্যুনাল–২ এ এ দিন ধার্য করা হয়। এদিন প্রসিকিউশনের পক্ষে সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

    প্রসিকিউশনের পক্ষে ছিলেন সহিদুল ইসলাম ও আবদুস সাত্তার পালোয়ান।

    এ প্রসঙ্গে আসামি কনস্টেবল সুজনের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, সাক্ষী না আসার অর্থ হলো মামলায় প্রসিকিউশনের অনীহা বা ব্যর্থতা। যাদের সাক্ষী করা হয়েছে, তাদের উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব প্রসিকিউশনের। এটি তাদের ব্যর্থতা বলে আমি মনে করি।

    এর আগে গত ১৩ অক্টোবরও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। সেদিনও সাক্ষী হাজির করতে ব্যর্থ হয় প্রসিকিউশন। তখন প্রসিকিউটর মঈনুল করিম আদালতকে জানান, সাক্ষী শারীরিকভাবে অসুস্থ থাকায় আসতে পারেননি এবং অন্যান্য প্রসিকিউটররা ট্রাইব্যুনাল–১–এর মামলায় ব্যস্ত রয়েছেন।

    সেই সময় ট্রাইব্যুনাল ক্ষোভ প্রকাশ করে বলেন, সাক্ষী ব্যক্তিগত কারণে হাজির হতে পারেননি-এটা কি আদালতে বলা যায়? আপনারা যদি কাজ করতে না পারেন, তাহলে দুটি ট্রাইব্যুনাল কেন? আপনাদের বিরুদ্ধে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করা উচিত।

    আবু সাঈদ হত্যা মামলাটি জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা হয়। মামলায় ৩০ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশীদ অন্যতম।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএনসিপিসহ তিন দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন
    Next Article বগুড়ায় ধানক্ষেতে মিললো ব্যবসায়ীর মরদেহ

    Related Posts

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫