Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: প্রধান উপদেষ্টা
    জাতীয়

    ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত: প্রধান উপদেষ্টা

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৩, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সংগৃহীত ছবি

    ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

    জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে থাকা অবস্থায় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

    এ সময় সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেছেন এবং দেশের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন।

    বৈঠকে দুই পক্ষ বাণিজ্য, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকা লক্ষ্য করে ভ্রান্ত তথ্যের বিস্তারসহ বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন।

    এর আগে বিকেলে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সাড়ে ৩টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান।

    সরকারের ৬ উপদেষ্টাসহ ১০ দিনের সফরে নিউ ইয়র্কে এসে প্রথম দিনেই তিনটি বৈঠক করেন ড. ইউনূস।

    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন তিনি। এছাড়া ২৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় দুপুর দেড়টায় বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

    সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজেও অংশ নেবেন অধ্যাপক ইউনূস।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনিউ ইয়র্কে এনসিপি নেতা আখতারকে ‘ডিম নিক্ষেপ’, তাসনিম জারার ক্ষোভ প্রকাশ
    Next Article নিউইয়র্কে ডিম নিক্ষেপ ঘটনায় মুখ খুললেন এনসিপি নেতা আখতার হোসেন

    Related Posts

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫